Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিশ্বের দ্রুততম ডেলিভারি করলেন মহম্মদ সিরাজ, গড়লেন রেকর্ড? জানুন সত্যিটা

আসলে এই ম্যাচ চলাকালীন প্রযুক্তিগত ত্রুটি দেখতে পাওয়া গেল।

বিশ্বের দ্রুততম ডেলিভারি করলেন মহম্মদ সিরাজ, গড়লেন রেকর্ড? জানুন সত্যিটা

টিম ইন্ডিয়ার পেস বোলার মহম্মদ সিরাজ

শেষ আপডেট: 7 December 2024 10:25

দ্য ওয়াল ব্যুরো :  ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচ অ্যাডিলেডে আয়োজন করা হয়েছে। এই দিন-রাতের টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। 

যদিও এই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটাররা একেবারেই নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। গোটা দল মাত্র ১৮০ রানেই অলআউট হয়ে যায়। অন্যদিকে, প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলেছে। ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজ।

সোশ্যাল মিডিয়ায় আলোচনা সিরাজকে নিয়ে

আসলে এই ম্যাচ চলাকালীন প্রযুক্তিগত ত্রুটি দেখতে পাওয়া গেল। আর সেকারণেই সিরাজের একটি ডেলিভারির গতিবেগ ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার দেখাচ্ছিল।

২৪ ওভারের শেষ বলে এই ত্রুটির শিকার হলেন মহম্মদ সিরাজ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সিরাজকে নিয়ে একাধিক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরও একবার জনপ্রিয় 'ডিএসপি সিরাজ' মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে শুরু করেন।

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলেছে। উইকেটে রয়েছেন মারনাস লাবুশেন (২০) এবং নাথান ম্য়াকসুইনি (৩৮)। অস্ট্রেলিয়া দলে এখনও স্টিভ স্মিথ, ট্রাভিস হেডের মতো ব্যাটাররা মাঠে নামার জন্য় মুখিয়ে রয়েছেন। এই পরিস্থিতি থেকে টিম ইন্ডিয়াকে যদি কামব্যাক করতেই হয়, তাহলে বোলারদের ম্য়াজিক করতেই হবে।


```