Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

সামির জন্য 'চাতক পাখি' টিম ইন্ডিয়া, কতটা প্রভাব ফেলবেন এই ভারতীয় বোলার?

অস্ট্রেলিয়ার উইকেটে সামির রেকর্ড যথেষ্ট ভাল।

সামির জন্য 'চাতক পাখি' টিম ইন্ডিয়া, কতটা প্রভাব ফেলবেন এই ভারতীয় বোলার?

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সামি

শেষ আপডেট: 20 November 2024 15:41

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি মহম্মদ সামিকে নিয়ে একাধিক আপডেট সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে। এক বছর পর ২২ গজে প্রত্যাবর্তন করেন সামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। সেই ভিডিও শেয়ার করেছিল বিসিসিআই। 

সামির স্পেলের উপরে সকলের নজর ছিল। কামব্যাক ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট শিকার করেন। এরপরই প্রশংসার বন্যা বইতে শুরু করে। রনজিতে নজরকাড়া পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট শিবিরেও সুখবর এসে গিয়েছে।

সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে বাংলা ক্রিকেট দলে মহম্মদ সামিকে নির্বাচন করা হয়েছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদেক একাংশের মতে, সামির হাতে এখনই অস্ট্রেলিয়াগামী বিমানের টিকিট দেওয়া উচিত। কিন্তু, সামির জন্য কেন এভাবে ছটফট করছে টিম ইন্ডিয়া? বর্ডার-গাভাসকার সিরিজে কতটাই বা প্রভাব ফেলবেন? আসুন, দেখে নেওয়া যাক।

অস্ট্রেলিয়ার উইকেটে সামির রেকর্ড যথেষ্ট ভাল। এখনও পর্যন্ত তিনি আটটি টেস্ট ম্য়াচে মোট ৩১ উইকেট শিকার করেছেন। এর পাশাপাশি ২ বার তিনি এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের রেকর্ডও কায়েম করেন। 

সামির কাছে গতি আছে। তিনি সুইংয়ের দৌলতেও অজি ব্যাটারদের চাপে ফেলতে পারেন। পরিস্থিতি তাঁর অনুকুলে থাকলে বিপক্ষের ব্যাটিং ডিপার্টমেন্টকে তিনি ছারখার করে দিতে পারেন। আর সেকারণেই টিম ইন্ডিয়া আপাতত সামির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


```