Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

দুরমুশ দক্ষিণ আফ্রিকা, সূর্যের নেতৃত্বে পকেটে সিরিজ 'নতুন' টিম ইন্ডিয়ার

ভারতীয় বোলারদের মধ্যে আগুন বোলিং করলেন আর্শদীপ সিং।

দুরমুশ দক্ষিণ আফ্রিকা, সূর্যের নেতৃত্বে পকেটে সিরিজ 'নতুন' টিম ইন্ডিয়ার

জয়ের পর সূর্যের মুখে তৃপ্তির হাসি

শেষ আপডেট: 16 November 2024 00:49

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টি-২০ ম্য়াচে ভারতের ব্যাটিংয়ের পরই ছবিটা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। অবশেষে পড়ল সিলমোহর। জোহানেসবার্গ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ১৩৫ রানের বিশাল ব্যবধানে জয়ের পাশাপাশি সিরিজও নিজেদের পকেটে পুরে নিল।

এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৮৪ রান দরকার ছিল। সেই চাপটাই প্রোটিয়ারা নিতে পারল না। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। সর্বাধিক ২৯ বলে ৪৩ রান করেন ত্রিস্তান স্টাবস। এছাড়া ২৭ বলে ৩৬ রান করলেন ডেভিড মিলারও। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই দলে মাত্র ৪ ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছেন। শেষপর্যন্ত ১৪৮ রানে তারা অলআউট হয়ে যায়।

ভারতীয় বোলারদের মধ্যে আগুন বোলিং করলেন আর্শদীপ সিং। তিনি একাই তিনটে উইকেট শিকার করেন। শেষের দিকে দুর্দান্ত বল করলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার অক্ষর প্যাটেলও। এই ম্য়াচে বরুণ চক্রবর্তী এবং অক্ষর দুটো করে উইকেট শিকার করেছেন। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং এবং রবি বিষ্ণোই।

যদি একতরফা লড়াই বলে কিছু হয়, তাহলে চোখ বন্ধ করে এই ম্য়াচের উদাহরণ দেওয়া যেতে পারে। প্রথম ইনিংসে প্রোটিয়া বোলারদের দুরমুশ করার পর দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া নতুন বলে দুর্দান্ত সুইং পেতে শুরু করে।

শুরুটা করেছিলেন আর্শদীপ। তিনি প্রথম ওভারেই হেনড্রিকসের উইকেট তুলে নেন। এরপর তাঁর হাতেই শিকার হলেন অধিনায়ক মারক্রাম এবং মারকুটে ব্যাটার ক্লাসেন।

ভাল বল করলেন হার্দিকও। কেউ যদি এই ম্য়াচে ভারতের ব্যাটিং না দেখে থাকেন, তাহলে দ্বিতীয় ইনিংসের প্রথম চার ওভার দেখেই দক্ষিণ আফ্রিকার করুণ অবস্থা অনুধাবন করতে পারবেন। এরপর বাকি গল্পটা তো আপনারা সবাই জানেন।


```