Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

চার উইকেটে ৮৯ রান, তারপর ১০০ রানে অলআউট! ভারতের জঘন্য পারফরম্যান্সে সমালোচনার ঝড়

মাত্র ১১ রানের মধ্যে ভারতের ৬ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান।

চার উইকেটে ৮৯ রান, তারপর ১০০ রানে অলআউট! ভারতের জঘন্য পারফরম্যান্সে সমালোচনার ঝড়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারল না টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 5 December 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো : ২০১৭ সালের মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। মাত্র ৩৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপ খেতাব অল্পের জন্য হাতছাড়া হয়েছিল। ২০২০ টি-২০ বিশ্বকাপ ফাইনালেও মোটামুটি একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। তিন বছর পর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও সেই একই গল্পের পুনরাবৃত্তি দেখা গিয়েছে। ২৯ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। হাতছাড়া হয়েছিল ফাইনালের টিকিট। কমনওয়েলথ গেমসে সোনার পদকও এভাবেই অল্পের জন্য হাতছাড়া হয়েছিল। বছরের পর বছর ধরে একই ভুল আওড়ে যাচ্ছেন স্মৃতি-হরমনপ্রীতরা। 

বড় ম্যাচে একের পর এক হারের কারণে একাধিক ঐতিহাসিক মুহূর্ত হাতছাড়া হয়েছে। কিন্তু, ভারতের মহিলা ক্রিকেট দল শিক্ষা গ্রহণ করেনি। প্রত্যেকটা বড় ম্যাচেই টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ম্যাচে শুরুরদিকে পরিস্থিতি ভাল থাকলেও, আচমকাই হরমনপ্রীতরা বিপক্ষের সামনে নতি স্বীকার করে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্য়াচে তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। একটা সময় ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ঠিকঠাক জায়গায় ছিল। কিন্তু, চোখের পলক ফেলতে না ফেলতেই গোটা দল ১০০ রানের মধ্যে অলআউট হয়ে যায়।

মাত্র ১১ রানের মধ্যে ভারতের ৬ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। টিম ইন্ডিয়ার এমন নতিস্বীকার সমর্থকদের কাছে অবশ্য নতুন কোনও বিষয় নয়। এই একই ভুল আর কতবার আওড়াবেন হরমনপ্রীতরা? কেন এই ভুলের কারণে বারংবার মুখ থুবড়ে পড়ছে টিম ইন্ডিয়া? ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে।

ফ্লপের তালিকায় তারকা ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে জঘন্য পারফরম্য়ান্স করল। স্মৃতি মান্ধানা ১০ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক হরমনপ্রীত কৌরও ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারলেন না। ১৭ রান করে তিনিও আউট হয়ে যান। শুরুটা ভাল করলেও জেমিমা রডরিগস ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের থেকে যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু, সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। জয়ের জন্য ১০১ রানের টার্গেট ছিল অস্ট্রেলিয়ার সামনে। ১৬.২ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে তারা কাঙ্খিত টার্গেট হাসিল করে নেয়।


```