Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

শুরু চতুর্থ দিনের খেলা, বাংলাদেশকে 'জোর কা ঝটকা' দিলেন বুমরাহ

শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল।

শুরু চতুর্থ দিনের খেলা, বাংলাদেশকে 'জোর কা ঝটকা' দিলেন বুমরাহ

মুশফিকুরের উইকেট শিকারের পর জসপ্রীত বুমরাহের উল্লাস

শেষ আপডেট: 30 September 2024 10:11

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে হল যাবতীয় অপেক্ষার অবসান। ভারত বনাম বাংলাদেশের মধ্যে আয়োজিত কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হল। আর দিনের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলকে বড়সড় ধাক্কা দিলেন জসপ্রীত বুমরাহ। মুশফিকুর রহিমের উইকেটটা তুলে নেন তিনি।

প্রসঙ্গত, বৃষ্টির কারণে এই টেস্ট ম্য়াচের অধিকাংশ সময়ই ভেস্তে গিয়েছে। টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু, প্রথম দিন বৃষ্টি এবং খারাপ আলোর কারণে ৩৫ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। 

এরপর দ্বিতীয়দিন চলেছে নাগাড়ে বৃষ্টি। আর তৃতীয়দিন তেমন একটা বৃষ্টিপাত না হলেও, মাঠের যা শোচনীয় অবস্থা ছিল, সেখানে খেলার কোনও প্রশ্নই ছিল না। ফলে দ্বিতীয় এবং তৃতীয় দিন গ্রিন পার্ক স্টেডিয়ামে একটাও বল গড়ায়নি।

এই পরিস্থিতিতে চতুর্থদিনও ম্যাচ কখন শুরু হবে, তা নিয়ে অনেকেই অনিশ্চিত ছিলেন। তবে নির্দিষ্ট সময়েই শুরু হল ম্যাচ। আর শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। ৪০.২ ওভারে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকে ক্লিন বোল্ড করে দিলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। 

জসপ্রীতের বলটা কার্যত বুঝতেই পারলেন না মুশফিক। মাত্র ১১ রান করে তাঁকে ফিরে যেতে হল। আর সেইসঙ্গে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন হল। ইতিপূর্বে কানপুর টেস্টের প্রথম দিন জোড়া উইকেট শিকার করেছিলেন আকাশ দীপ। এছাড়া একটি উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।


```