Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

প্রস্তুতি ম্যাচ নেই, আজ বিশ্বকাপে মার্কিন-বাহিনীর বিরুদ্ধে বোধন পাকিস্তানের

পাকিস্তানের কপালটাই খারাপ। একে তো বাবর আজমরা বিশ্বকাপে একটাও প্রস্তুতি ম্যাচ খেলেননি। গত তিন সপ্তাহ ধরে পাক বাহিনী কাটিয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। ইংল্যান্ড সিরিজের চার ম্যাচের দুই ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। বাকি দুই ম্যাচে ইংল্যান্ড নাস্তানাবুদ করে ছেড়েছে পাকিস্তানকে।

প্রস্তুতি ম্যাচ নেই, আজ বিশ্বকাপে মার্কিন-বাহিনীর বিরুদ্ধে বোধন পাকিস্তানের

প্রথম ম্যাচের আগে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে খোশমেজাজে পাক অধিনায়ক বাবর আজম। (ছবিঃ পিসিবি)

শেষ আপডেট: 6 June 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক দিক থেকে দেখলে, গোটা ঠাণ্ডা যুদ্ধের সময়টায় একজন অপরজনের 'অভিভাবক'-এর ভূমিকা পালন করেছিল। ক্রিকেট মাঠে অবশ্য ছবিটা উল্টো। পৃথিবীর সবচেয়ে মহাশক্তিধর দেশ আদতে ক্রিকেটে উঠতি দল, উল্টোদিকে রয়েছে ক্রিকেটের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে খাতা খুলতে চলেছে পাকিস্তান। 

অবশ্য পাকিস্তানের কপালটাই খারাপ। কার্যত রাহু হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। একে তো বাবর আজমরা বিশ্বকাপে একটাও প্রস্তুতি ম্যাচ খেলেননি। গত তিন সপ্তাহ ধরে পাক বাহিনী কাটিয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। তিন ম্যাচের সিরিজে আইরিশরা আবার প্রথম ম্যাচে বাবর-রিজওয়ানদের হারিয়েও দিয়েছে। পরের ইংল্যান্ড সিরিজের চার ম্যাচের দুই ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। বাকি দুই ম্যাচে ইংল্যান্ড নাস্তানাবুদ করে ছেড়েছে পাকিস্তানকে। এদিকে আমেরিকায় এসেও নিষ্কৃতি নেই। ডালাসে এমন বৃষ্টি চলেছে যে পাকিস্তানকে রীতিমত ইন্ডোরে গিয়ে অনুশীলন সারতে হয়েছে। অধিনায়ক বাবর অবশ্য এতে খারাপ কিছু দেখছেন না। বলেছেন, ইংল্যান্ডে যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছেন তাঁরা, ওতেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।

কিন্তু পাক সংবাদমাধ্যমে এতে চিঁড়ে ভিজছে না। কারণ দুটো। এক, আমেরিকা। একেবারে ভুঁইফোড় দল হলেও আগের ম্যাচে কানাডার বিরুদ্ধে আমেরিকার সহ-অধিনায়ক অ্যারন জোন্স কার্যত টর্নেডো তুলে দিয়েছিলেন ডালাসে। ৪০ বলে ৯৪ রানের ইনিংসে অ্যারন একাই দশখানা ছক্কা হাঁকিয়েছেন। টি২০ ম্যাচের এটাই মজা। এখানে যা খুশি হতে পারে। গোদের ওপর বিষফোঁড়া, পাকিস্তানের বাঁ হাতি স্পিনার ইমাদ ওয়াসিমকে প্রথম ম্যাচে পাচ্ছে না পাকিস্তান। তাঁর নাকি বাঁ দিকের পেশির টান কমেনি। ডাক্তাররা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই অবস্থায় বেমক্কা আমেরিকার কাছে হেরে বসলে আর চিন্তার অন্ত থাকবে না পাকিস্তানের। কারণ পরের ম্যাচেই প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। গতকালই নিউ ইয়র্কে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা। 

আজ অতএব কোনও ঝুঁকিতে যেতে চাইছেন না বাবর-রিজওয়ানরা। ইমাদকে বসানো হয়েছে। তার ওপর আজম খানকে নিয়ে কী করা হবে, সেও জানা নেই। মইন খানের ছেলে আজমের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। বিশাল চেহারার আজমকে নিয়ে প্রকাশ্যে কড়া সমালোচনা করেছেন স্বয়ং শাহিদ আফ্রিদি। বলেছেন, 'ফিটনেসের দিক দিয়ে দেখলে, আজমকে দলের ধারেকাছে আসতে দেওয়া উচিত না।' তিনিই আবার দলের উইকেটকিপার। কয়েকটা সোজা ক্যাচ ছেড়েছেন। এতেই পাক মিডিয়া রেগে কাঁই। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, খোদ বাবর নাকি আজমকে নিয়ে হাসাহাসি করছেন। এই অবস্থায় শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মহম্মদ আমিররা মার্কিন ব্যাটিংকে আটকাতে পারেন কিনা, আপাতত ভারত-ম্যাচের আগে সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।


```