Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

‘ও লম্পট… আমার ক্ষতি করতে ক্রিমিনালদের কাজে লাগায়’, লম্বা পোস্ট লিখে সামিকে আক্রমণ হাসিনের

অতিসম্প্রতি বিবাহবিচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, মহম্মদ সামি তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দেবেন। 

‘ও লম্পট… আমার ক্ষতি করতে ক্রিমিনালদের কাজে লাগায়’, লম্বা পোস্ট লিখে সামিকে আক্রমণ হাসিনের

মহম্মদ সামি ও হাসিন জাহান

শেষ আপডেট: 5 July 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: অতিসম্প্রতি বিবাহবিচ্ছেদ মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, মহম্মদ সামি তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দেবেন। বিচারপতির আদেশে মোটেও তুষ্ট হননি হাসিন। বুঝিয়ে দেন, এই টাকায় তাঁর চলবে না।

কয়েক দিন যেতে না যেতে নিজের অসন্তোষ আরও চড়া সুরে ও প্রকাশ্যে জানালেন। ইনস্টাগ্রামে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামির উদ্দেশে চোখা চোখা প্রশ্ন রাখলেন, অভিযোগের পর অভিযোগ তুললেন। 

গতকালের পোস্টে হাসিন লেখেন, ‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমাদের জোরালো বাঁধন থাকবে। এবার সম্পর্ক কতটা সুদৃঢ় হবে সেটা তোমায় বুঝে নিতে হবে। গত সাত বছর ধরে আমরা আইনি লড়াইয়ের মধ্যে রয়েছি। সেটা থেকে তুমি কী পেলে? লম্পট, লোভী এবং ছোটমনের হওয়ার কারণে নিজের পরিবারকে শেষ করে দিলে!’

এরপর সুর আরও চড়িয়ে তিনি যোগ করেন, ‘আমায় আহত করতে, দুর্নাম দিতে, হেনস্তা করতে, হারিয়ে দিতে কতজন ক্রিমিনাল ভাড়া করেছিলে? এতে কী পেয়েছ? সমস্ত টাকা যৌনকর্মী ও জালিয়াতদের পেছনে খরচ করেছ। এটা যদি নিজের মেয়ের ভবিষ্যৎ, জীবন ও তার পড়াশোনায় কাজে লাগাতে, আমায় ভাল জীবন উপহার দিতে তাহলে সবকিছু কত ভাল হত! তুমি নিজেও পাপ থেকে উদ্ধার পেতে, আমরা দুজন মিলেও সম্মানের জীবন কাটাতাম, মাথা উঁচু করে বাঁচতাম।’

এই মামলায় সামি নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছেন, এখনও করে চলেছেন। যদিও হাসিন তা মানতে নারাজ। আস্থা রেখেছেন বিচার-ব্যবস্থায়, তোপ দেগেছেন সমাজের একাংশের বিরুদ্ধে। বলেছেন, ‘তুমি পুরুষ-শাসিত সমাজের ফায়দা লুটেছ। নিজে সমাজবিধোরীদের সঙ্গে থেকে আমায় খারাপ বলেছ। এখন আমি কিন্তু আইনের সাহায্য চাইব। নিজের অধিকার বুঝে নেব। বাকি জীবন আনন্দের সঙ্গে বাঁচব, ইনশাল্লাহ! এবার তুমি নিজে ভাবো: কোন সাহায্যটা জোরদার—সামাজিক না আইনি? মাথায় রেখো, যে সমস্ত সমাজবিরোধী তোমায় সমর্থন জোগাচ্ছে, তারা আসলে তোমার পাপকে ধুয়ো দিচ্ছে। যেদিন থেকে খারাপ সময় শুরু হবে, এই একই মানুষগুলোই তোমার জীবন নরক করে ছাড়বে, ইনশাল্লাহ!’


```