
হার্দিক পান্ডিয়ার ব্যাটে দেখা গেল রানের সুনামি
শেষ আপডেট: 29 November 2024 15:27
দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করেছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বর্তমানে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছেন। বরোদা ক্রিকেট দলের হয়ে আপাতত ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন হার্দিক পান্ডিয়া।
শুক্রবার (২৯ নভেম্বর) ত্রিপুরার বিরুদ্ধে খেলতে নেমেছে বরোদা। এই ম্য়াচে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করলেন তিনি। এই ম্য়াচে হার্দিক মাত্র ২৩ বলে ৪৭ রান করেছেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ৩ বাউন্ডারি এবং ৫ ছক্কা রয়েছে। উল্লেখ্য, এই মরশুমে হার্দিক যথেষ্ট ভাল ছন্দে ব্যাট করছেন।
THE MADNESS OF HARDIK PANDYA..!!!!????
— Slayer (@Slayer_33_) November 29, 2024
He smashed 6,0,6,6,4,6 in an single over in SMATpic.twitter.com/jXNK9oGEZs
এই ম্য়াচে ত্রিপুরা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান করেছিল। ৪০ বলে ৫০ রান করেন মনদীপ সিং। এছাড়া বাকি ব্যাটাররা তেমন নজর কাড়তে পারেননি।
টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাট করল বরোদা। ৫৩ বল বাকি থাকতেই তারা এই ম্য়াচে জয়লাভ করে। ওপেনার মিথিলেশ পাল ২৪ বলে ৩৭ রান করলেন। এছাড়া হার্দিকের ব্যাট থেকে ৪৭ রানের ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। শেষপর্যন্ত বরোদা এই ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছে। বরোদা ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুনাল পান্ডিয়া। তাঁর অধিনায়কত্বে বরোদা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে।