Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

গম্ভীর অতীত, কলকাতা নাইট রাইডার্সের নয়া মেন্টর হলেন ব্র্যাভো

কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত তিনবার আইপিএল খেতাব জয় করেছে।

গম্ভীর অতীত, কলকাতা নাইট রাইডার্সের নয়া মেন্টর হলেন ব্র্যাভো

কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর

শেষ আপডেট: 27 September 2024 11:06

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স দলের কোচিং স্টাফে একটা বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া গেল। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে তারা দলের নতুন মেন্টর হিসেবে নিয়োগ করেছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি টুইট করে ইতিমধ্যে এই ব্যাপারে আপডেট করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরই কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। দায়িত্ব নিয়ে তা সাফল্যও অর্জন করেছিলেন। ১০ বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। হাসি ফুটেছিল কেকেআর সমর্থকদের মুখে।

কিন্তু, ২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয়ের পরই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। তাঁর সিংহাসনে বসানো হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের এই প্রাক্তন মেন্টরকে। সেকারণে গৌতমকে কেকেআর-এর মেন্টরশিপ কার্যত বাধ্য হয়েই ছাড়তে হয়। টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স গম্ভীরের কোচিংয়ে নজর কাড়তে না পারলেও, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ধামাকাদার পারফরম্যান্স করছে।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল ডোয়েন ব্র্যাভোর। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে তিনি এই দলের বোলিং কোচ ছিলেন। শুক্রবার ক্রিকেটের যাবতীয় ফরম্যাট থেকে অবসর গ্রহণের পরই এই অলরাউন্ডারকে মেন্টরের পদে বসানোর সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট। টি-২০ ইতিহাসে সর্বাধিক উইকেট শিকার (৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট) করেছেন ডোয়েন ব্রাভো। কুঁচকিতে চোটের কারণে ২০২৪ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ মাঝপথেই ছেড়ে দেন তিনি।

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত তিনবার আইপিএল খেতাব জয় করেছে। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের পর তৃতীয় সর্বাধিক পদকজয়ী হিসেবে কেকেআর ব্রিগেড নিজেদের নাম লেখাতে পেরেছে। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে এই দলটা খেতাব জয় করেছিল। আর ২০২৪ সালে মেন্টর হিসেবে তিনি এই দলকে জিততে সাহায্য করেন। ফলে গম্ভীরের জুতোয় পা গলানো ব্র্যাভোর কাছে একেবারেই সহজ হবে না। নতুন দায়িত্ব তিনি কীভাবে পালন করেন, সেদিকেই আপাতত নাইট সমর্থকরা তাকিয়ে রয়েছেন।


```