Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ভবানীপুর-ইস্টবেঙ্গল ফাইনাল নিয়ে বিতর্ক, শাস্তি পেতে পারেন আম্পায়াররাও

সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মাঠের দুই আম্পায়ার, তৃতীয় ও চতুর্থ আম্পায়ার এবং ম্যাচ অবজার্ভরকে আগামী এক বছর সিএবির কোনও টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলানোর দায়িত্ব দেওয়া হবে না। যদিও বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

ভবানীপুর-ইস্টবেঙ্গল ফাইনাল নিয়ে বিতর্ক, শাস্তি পেতে পারেন আম্পায়াররাও

সিএবি

শেষ আপডেট: 10 June 2025 16:44

দ্য ওয়াল ব্যুরোসিএবি (CABফার্স্ট ডিভিশন ফাইনাল (First Division Final) ম্যাচ নিয়ে বিতর্ক এখনও অব্যহত। সেই ম্যাচে দুই প্রতিপক্ষ ছিল ভবানীপুর ও ইস্টবেঙ্গল। একটি আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠ। এমনকি দুই দলের ক্রিকেটাররা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। ম্যাচ খেলবে না বলে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। সিএবি কর্তাদের হস্তক্ষেপেও মাঠে ফেরেনি লাল-হলুদ ব্রিগেড। শেষ পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ফের শুরু হয় ম্যাচ।

এরপরও অবশ্য বিতর্ক থামেনি। ভবানীপুরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হার নিশ্চিত জেনে সময় নষ্ট করছে ইস্টবেঙ্গল। জল গড়ায় বহুদূর। আঙুল ওঠে সিএবির বিরুদ্ধেও। 

এবার জানা গেল ড্যামেজ কন্ট্রোলে নেমেছ সিএবি। ফাইনাল ম্যাচের গণ্ডগোলের জেরে শাস্তি পেতে চলেছেন ৪ ক্রিকেটার। সেই সঙ্গে জানা গিয়েছে, শাস্তির কবলে পড়তে পারেন ওই ম্যাচের আম্পায়াররাও (The umpires of that match could also face punishment)। 

এই নিয়ে সোমবার হয়েছে সিএবির আপেক্স কমিটির বৈঠক। সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মাঠের দুই আম্পায়ার, তৃতীয় ও চতুর্থ আম্পায়ার এবং ম্যাচ অবজার্ভরকে আগামী এক বছর সিএবির কোনও টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলানোর দায়িত্ব দেওয়া হবে না। যদিও বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।


```