Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বয়কটের আঁচ আরও ছড়াল! টস শেষে সলমন আঘার ইন্টারভিউ নিলেন না রবি শাস্ত্রী

টস থেকে শুরু করে খেলার আগের মুহূর্ত পর্যন্ত, মাঠের বাইরের নাটকই যেন আবার ছাপিয়ে দিল ক্রিকেটকে। প্রশ্নটা ঘুরেফিরে আসছে—ফাইনালের উত্তাপ কি বাইশ গজে সীমাবদ্ধ থাকবে, নাকি আরও ছড়িয়ে পড়বে মাঠের বাইরে?

বয়কটের আঁচ আরও ছড়াল! টস শেষে সলমন আঘার ইন্টারভিউ নিলেন না রবি শাস্ত্রী

সলমন আঘা ও সূর্যকুমার যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 September 2025 21:08

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) মঞ্চে নতুন বিতর্ক। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri), যিনি টস প্রেজেন্টারের ভূমিকায় ছিলেন, পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার (Salman Ali Agha) সঙ্গে একটিও প্রশ্নোত্তর করলেন না! সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টসে জিতে ব্যাটিং–বোলিং নিয়ে পরিকল্পনার কথা জানালেন শাস্ত্রীকে। কিন্তু আঘার পালা আসতেই তিনি সরে দাঁড়ালেন। ইন্টারভিউ নিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস (Waqar Younis)।

ফাইনালের আগে থেকেই ভারত-পাক দ্বন্দ্ব ঘিরে একের পর এক অস্বস্তি। প্রথমে হ্যান্ডশেক কাণ্ড, তারপর সূর্যের রাজনৈতিক মন্তব্য বিতর্ক, এবার টসের এই অদ্ভুত দৃশ্য। জানা গিয়েছে, পিসিবি (PCB) আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC) অনুরোধ জানিয়েছিল নিরপেক্ষ প্রেজেন্টার রাখার জন্য। তার ফলেই শাস্ত্রী আর ওয়াকার আলাদা আলাদা করে দুই অধিনায়কের সঙ্গে কথা বলেন। মুহূর্তের মধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশই হতবাক, কেউ কেউ হতাশ। সবার মোদ্দা বক্তব্য—ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখাই উচিত ছিল।

এদিকে, ভারতীয় দলে টসে বড় চমক। চোটের কারণে ফাইনালে খেলছেন না হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর জায়গায় দলে ঢুকেছেন রিঙ্কু সিং। ফিরেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আর শিবম দুবে (Shivam Dube)। পাকিস্তান যদিও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।

সব মিলিয়ে টস থেকে শুরু করে খেলার আগের মুহূর্ত পর্যন্ত, মাঠের বাইরের নাটকই যেন আবার ছাপিয়ে দিল ক্রিকেটকে। প্রশ্নটা ঘুরেফিরে আসছে—ফাইনালের উত্তাপ কি বাইশ গজে সীমাবদ্ধ থাকবে, নাকি আরও ছড়িয়ে পড়বে মাঠের বাইরে?


```