তবে এই পুরো ঘটনার মধ্যেই ছিল এক অদ্ভুত অনুপস্থিতি—বিরাট কোহলি কোথায়? তিনি দেখা গেলেন না এই আলোচনায়, এমনকি ম্যাচ-পূর্ব অনুশীলনের সময়েও গম্ভীরের সঙ্গে তাঁর কোনও আলাপ হয়নি।

রোহিত শর্মা ও শুভমান গিল
শেষ আপডেট: 19 October 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: একদিকে মেঘে ঢাকা পার্থের (Perth) আকাশ, অন্যদিকে ড্রেসিংরুমে গাঢ় আলো-আঁধারি। বাইরে বৃষ্টি থেমে-থেমে পড়ছে, আর ভিতরে চলছে কথোপকথন—অধিনায়ক (Shubman Gill) আর প্রাক্তন অধিনায়ক (Rohit Sharma)-এর। সময়ের হিসাবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট। তবু আলোচনা থামেনি! ভারতীয় ইনিংসের বিপর্যয়ের (India Collapse) পর সেই কথোপকথনের ছবি এখন ভাইরাল (Viral Image) সোশ্যাল মিডিয়ায়।
রবিবার (India vs Australia, 1st ODI)-এর প্রথম ম্যাচে ভারতীয় টপ অর্ডার ধসে পড়ে মাত্র ৩৭ রানে তিন উইকেট হারিয়ে। রোহিত ৮, বিরাট (Virat Kohli) শূন্য, শুভমান ১০—একই স্ক্রিপ্টে লেখা তিনজনেরই পতন। ঠিক সেই সময়, বৃষ্টির দ্বিতীয় দফার বিরতিতে, টেলিভিশন ক্যামেরা ধরা পড়ল অন্য এক দৃশ্য—ড্রেসিংরুমে পাশাপাশি বসে গভীর আলোচনায় গিল ও রোহিত। প্রথমে মুখ গম্ভীর, হয়তো পিচের চরিত্র বা বলের সুইং নিয়ে বিশ্লেষণ। পরে আবহাওয়া বদলে গেল—দু’জনের হাতে পপকর্ন, মুখে হাসি। মুহূর্তেই ভাইরাল হল সেই দৃশ্য।
এমনিতেই (ODI Captaincy Change) রোহিতের অধিনায়কত্ব হারানো ঘিরে নানা গুঞ্জন ঘুরছিল। কেউ বলছিলেন, তাঁর সঙ্গে কোচ (Gautam Gambhir)-এর সম্পর্ক নাকি শীতল। আবার অনেকে বলছিলেন, নতুন অধিনায়ক শুভমানের সঙ্গে নাকি সম্পর্ক আগের মতো মসৃণ নয়। কিন্তু এই দৃশ্য যেন সব রটনা উড়িয়ে দিল। বরফ গলেছে—সেই ইঙ্গিতই দিল ‘পপকর্ন সেশন’।
পরে দেখা যায়, আলোচনায় যোগ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ব্যাটিং কোচ সীতাংশু কোঠাক (Sitanshu Kotak)। গিল কিছু একটা দেখাচ্ছেন ট্যাবলেটে, রোহিত ও গম্ভীর দু’জনই মন দিয়ে শুনছেন। কিছুক্ষণের মধ্যেই মুচকি হাসি—যেন ড্রেসিংরুমের ভারী বাতাসটা হালকা হয়ে গেল।
তবে এই পুরো ঘটনার মধ্যেই ছিল এক অদ্ভুত অনুপস্থিতি—বিরাট কোহলি কোথায়? তিনি দেখা গেলেন না এই আলোচনায়, এমনকি ম্যাচ-পূর্ব অনুশীলনের সময়েও গম্ভীরের সঙ্গে তাঁর কোনও আলাপ হয়নি। ফলে প্রশ্ন থেকেই গেল—(Kohli-Gambhir Equation) এখন সম্পর্কটা ঠিক কেমন?
অন্যদিকে, ম্যাচের আগেই শুভমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সোশ্যাল মিডিয়ায় যা বলা হচ্ছে, বাস্তব তার উল্টো। রোহিত ভাই আর বিরাট ভাই দু’জনের কাছ থেকেই আমি শিখছি প্রতিদিন।” তাঁর সেই কথার সত্যতা রবিবার যেন দৃশ্যতই প্রমাণিত হল।
সব মিলিয়ে, (Rain Delay Conversation) সেই ৪৫ মিনিটের আলোচনাই এখন ক্রিকেটমহলে চর্চার কেন্দ্রে—দলের ভেতরকার রসায়ন, নেতৃত্বের পরিবর্তন আর আগামীর প্রস্তুতি—সব কিছুরই প্রতীক যেন সেই এক দৃশ্য: রোহিত আর শুভমান, বৃষ্টির দিনে, হাতে পপকর্ন, সামনে স্ক্রিন, মাথায় লড়াইয়ের নতুন পরিকল্পনা।