Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ছাত্র নেতাকে পিটিয়ে খুন করেছে পুলিশ, অভিযোগ ছাত্র লিগের

ছাত্র লিগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান যৌথ বিবৃতিতে হত্যার তীব্র নিন্দা করেছেন।

ছাত্র নেতাকে পিটিয়ে খুন করেছে পুলিশ, অভিযোগ ছাত্র লিগের

শেষ আপডেট: 24 February 2025 00:00

দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের (Chhatra League) এক নেতাকে পুলিশ হেফাজতে পিটিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠেছে। নিহত ছাত্র নেতার নাম জাহিদুল ইসলাম ওরফে শিপু। তিনি টাঙাইলের ভুঞাপুরের ইব্রাহিম খাঁ সরকারি কলেজের ছাত্র লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ছাত্র লিগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান যৌথ বিবৃতিতে হত্যার তীব্র নিন্দা করেছেন। তাঁদের বক্তব্য, ছাত্র লিগ পরিচয়ের কারণে ইউনুস সরকারের নির্দেশে পুলিশ বাহিনী নির্যাতন চালিয়ে হত্যা করেছে জাহিদুল ইসলামকে।

ছাত্র লিগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান।

তাঁরা আরও অভিযোগ করেছেন, ইউনুসের হানাদার বাহিনী বাংলাদেশ (Bangladesh) ছাত্র লিগের নেতাকর্মীদের উপর পরিকল্পিত গণহত্যা পরিচালনা করছে। হত্যা, হামলা, মামলা, জেল-জুলুম, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ, পরিবারের সদস্যদের নির্যাতন, নারী কর্মীদের লাঞ্ছিত-ধর্ষণ সহ সকল প্রকার আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করা হচ্ছে ছাত্র লিগের কর্মীদের সঙ্গে। 

এই হত্যা-নির্যাতন চালিয়ে কোনভাবেই থামিয়ে রাখা যাবে না স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র লিগের কর্মীদের। জঙ্গি ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করার সংগ্রাম চলছে, চলবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমেই বাংলাদেশ ছাত্র লিগ তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে।

বিবৃতিতে বলা হয়েছে, গণহত্যাকারী ইউনুস সরকার  যতই ‘ইনডেমনিটি’ বা 'দায়মুক্তি' দিক না কেন জাহিদুল ইসলাম (শিপু) সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার জনগণ অবশ্যই করবে।


```