Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বাংলাদেশের রংপুরের স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরার ফতোয়া, বরখাস্ত ২ শিক্ষক

হিজাব পরার নিদান ঘিরে বিবাদের ঘটনাটি ঘটেছে রংপুর শহরের মোসলে উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে।

বাংলাদেশের রংপুরের স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরার ফতোয়া, বরখাস্ত ২ শিক্ষক

স্কুলের বাইরে বিক্ষোভ

শেষ আপডেট: 27 September 2024 08:29

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রংপরের একটি স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বাধ করার অভিযোগ উঠেছে। সে দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বেড়েছে। এবার তাতে হিজাব নিয়ে অভিযোগ যুক্ত হল। 

হিজাব পরার নিদান ঘিরে বিবাদের ঘটনাটি ঘটেছে রংপুর শহরের মোসলে উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ প্রধান শিক্ষক মোফিজুর রহমান এবং ধর্ম বিষয়ক শিক্ষক মোস্তাফিজুর রহমান দিন কয়েক আগে স্কুলের প্রার্থনা সভায় বলেন, মুসলিমদের পাশাপাশি হিন্দু মেয়েদেরও হিজাব পরে আসতে হবে। গীতা নিয়েও তাঁরা কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। 

বিষয়টি গোটা মহলায় জানাজানি হতে অভিভাবকসহ এলাকাবাসী প্রতিবাদে সরব হন।।স্থানীয় মুসলিমরাও হিজাব নিয়ে এমন নির্দেশে আপত্তি তুলে প্রতিবাদ জানান। বৃহস্পতিবার তা চরমে উঠলে জেলা শিক্ষা দফতর হস্তক্ষেপ করে। দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের দশ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে, পুজো নিয়েও অশান্তির ঘটনা বাড়ছে ওপারে। বহু এলাকায় মুসলিমরা মাঠে পুজো করা নিয়ে আপত্তি তুলেছে। তাদের বক্তব্য, পুজোয় গান-বাজনা হয়। তাতে নমাজ পাঠে বিঘ্ন ঘটে। চারপাশ ঘেরা দেওয়াল ঘরে পুজো করা হোক। এই দাবির মুখে বহু এলাকায় পুজো করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত সপ্তাহে খুলনায় বহু পুজো কমিটির কাছে উড়ো চিঠি আসে। তাতে পুজো পিছু পাঁচ লাখ টাকা করে দাবি করা হয়েছে।


```