Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

কাদা ছিটকে লাগায় প্রতিবাদ, ‘শিক্ষা’ দিতে তরুণীকে গণধর্ষণ মধ্যপ্রদেশে! গ্রেফতার ২ অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, রবিবার নিজের মোবাইল সারাতে দোকানে যাচ্ছিলেন নির্যাতিতা। বৃষ্টির কারণে রাস্তায় জল জমেছিল, তার উপর দিয়ে দ্রুত বাইক চালিয়ে যাচ্ছিল দুই অভিযুক্ত।

কাদা ছিটকে লাগায় প্রতিবাদ, ‘শিক্ষা’ দিতে তরুণীকে গণধর্ষণ মধ্যপ্রদেশে! গ্রেফতার ২ অভিযুক্ত

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 24 September 2024 13:47

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় গায়ে ছিটকে লেগেছিল নোংরা কাদাজল। ঘটনার প্রতিবাদ জানাতেই তরুণী কলেজপড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রেওয়া জেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠতেই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার নিজের মোবাইল সারাতে দোকানে যাচ্ছিলেন নির্যাতিতা। বৃষ্টির কারণে রাস্তায় জল জমেছিল, তার উপর দিয়ে দ্রুত বাইক চালিয়ে যাচ্ছিল দুই অভিযুক্ত। অভিযোগ, সেই সময় রাস্তার নোংরা কাদাজল তরুণীর গায়ে ছিটকে লাগে।

এরপর প্রতিবাদ করতে গেলে বাধে বিপত্তি। রাগে তরুণীকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই বাইক সওয়ারির বিরুদ্ধে। পরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

দুই অভিযুক্তকে জেরা করে পুলিশের হাতে উঠে এসে চাঞ্চল্যকর তথ্য। জেরায় অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, ভরা রাস্তায় গায়ে নোংরা জল লাগতেই তরুণী চেঁচামেচি শুরু করেন। সেটাই তাদের ‘মানে’ লাগে। পরে তরুণীকে শিক্ষা দেওয়ার জন্যই তাঁকে অপহরণ করে একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর উপর চলে নারকীয় অত্যাচার।

ইতিমধ্যে তরুণীর শারীরিক পরীক্ষার পাশাপাশি তাঁর বয়ানও সংগ্রহ করেছে পুলিশ। চলতি মাসের ৬ তারিখেই মধ্যপ্রদেশের উজ্জয়নে নির্যাতনের শিকার হন এক তরুণী। অভিযোগ, তাঁকে জোর করে মদ্যপান করায় অভিযুক্ত। তারপর প্রকাশ্য রাস্তাতেই তাঁকে ধর্ষণ করে।

তবে মহিলার ওপর ক্ষোভ তার এখানেই মেটেনি। ধর্ষণ করার সেই ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেন নিজেই। এরপরই ভিডিওর সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।    


```