Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ভিখারির সঙ্গে পালাননি! থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধেই বড় অভিযোগ দায়ের উত্তরপ্রদেশের মহিলার

রাজেশ্বরী নামের এই মহিলার স্বামী রাজু পুলিশের কাছে দাবি করেছিলেন, ননে নামের এক ভিখারির সঙ্গে চলে গেছেন স্ত্রী।

ভিখারির সঙ্গে পালাননি! থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধেই বড় অভিযোগ দায়ের উত্তরপ্রদেশের মহিলার

উত্তরপ্রদেশ পুলিশ - ফাইল ছবি

শেষ আপডেট: 8 January 2025 11:33

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হারদোই জেলা থেকে খবর ছড়িয়ে পড়েছিল যে এক মহিলা তাঁর স্বামী এবং ৬ সন্তানকে ছেড়ে ভিখারির সঙ্গে পালিয়ে গেছেন। সেই ইস্যুতে তদন্ত শুরু পুলিশ। সেই তদন্তেই উঠে এসেছে কোনও ভিখারির সঙ্গে পালিয়ে যাননি মহিলা! বরং স্বামীর বিরুদ্ধেই বড়সড় অভিযোগ করেছেন তিনি। 

রাজেশ্বরী নামের এই মহিলার স্বামী রাজু পুলিশের কাছে দাবি করেছিলেন, ননে নামের এক ভিখারির সঙ্গে চলে গেছেন স্ত্রী। তবে তিনি পালাননি, ননে কথার জালে ফাঁসিয়ে তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। রাজুর অভিযোগ ছিল, হয় তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে, নয়তো কোনও ইস্যুতে ব্ল্যাকমেল করে পালাতে বাধ্য করা হয়েছে। কিন্তু রাজেশ্বরী নিজেই এখন স্বামীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেছেন, রাজু তাঁকে মারধর করতেন, তাই পালিয়ে গিয়ে আত্মীয়র বাড়িতে ছিলেন তিনি! 

নিজের পালিয়ে যাওয়ার খবর শুনে নিজেই হারদোই থানায় এসেছিলেন রাজেশ্বরী। রাজুর নামে অভিযোগ দায়ের করে তিনি জানিয়েছেন, তাঁকে দীর্ঘদিন ধরে মানসিক এবং শারীরিক অত্যাচার করেছেন রাজু। বিগত কয়েকদিন ধরে মারধরের ঘটনা আরও বেড়েছিল। তাই তিনি নিজের আত্মীয়র বাড়িতে চলে গেছিলেন। পুলিশ এখন স্পষ্ট জানিয়েছে, মহিলার ভিখারি বা অন্য কারও সঙ্গে পালিয়ে যাওয়ার খবর ভুয়ো। তিনি নিজের পরিবারের সঙ্গেই আছেন। 

গত ৩ জানুয়ারি বাজার যাচ্ছেন বলে রাজেশ্বরী বাড়িতে থেকে বেরিয়ে যান। কিন্তু তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। রাজুর দাবি ছিল, মোষ বিক্রি করে যে টাকা উপার্জন করেছিলেন তিনি তা নিয়েই পালিয়েছেন তাঁর স্ত্রী। আর এই ঘটনায় জড়িত ননে ভিখারি। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, প্রেমের ফাঁদে পড়েই ননের সঙ্গে পালিয়েছিলেন মহিলা। তবে এখন পুরো বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন খোদ রাজেশ্বরী। 


```