Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

I Pac-এ ইডি হানার প্রতিবাদে দিল্লিতে শাহের অফিসের বাইরে TMC সাংসদদের ধর্না, টেনেহিঁচড়ে সরাল পুলিশ

ডেরেক ও' ব্রায়েন, মহুয়া মিত্র, শতাব্দী রায়কে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। বাসে তুলে তাঁদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। 

I Pac-এ ইডি হানার প্রতিবাদে দিল্লিতে শাহের অফিসের বাইরে TMC সাংসদদের ধর্না, টেনেহিঁচড়ে সরাল পুলিশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 January 2026 11:02

দ্য ওয়াল ব্যুরো: গতকাল আইপ্যাকের অফিসে ইডি হানার (ED raid I Pac office) প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) বাইরে ধর্নায় বিক্ষোভে বসেন তৃণমূল সাংসদরা (TMC MP protest against ED raid I Pac office)। সেখানে বসার অনুমতি নেই, এই মর্মে হস্তক্ষেপ করে দিল্লি পুলিশ (Delhi Police)।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের বাইরে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন, মহুয়া মিত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়কে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। বাসে তুলে তাঁদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সেখানে কিছু নথিপত্র সংক্রান্ত কাজ মিটলে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

দিল্লি পুলিশ জানায়, প্রথমে তৃণমূল সাংসদদের সেখান থেকে সরে যাওয়া জন্য অনুরোধ করা হলেও তাঁরা তাতে রাজি হননি। তারপরই বিক্ষোভ সরাতে হস্তক্ষেপ করে পুলিশ।

ভোটকুশলী প্রতীক জৈনের আইপ্যাকের অফিসে (Pratik Jain I Pac office ED raid) ইডির অভিযান ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল দিল্লি। শাসকদলের দাবি, রাজ্যে চলা এসআইআর এবং চলতি বছরের বিধানসভা নির্বাচনের যাবতীয় তথ্য ফাঁস করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে কাজে লাগিয়েছে বিজেপি।

বৃহস্পতিবার সাত সকালে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে (I PAC Kolkata office) হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়িতেও যায় ইডির একটি দল। বেলা গড়াতেই সিপির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় প্রতীক জৈনের (Prateek Jain I PAC) বাড়িতে। কয়েক মিনিটের মধ্যে হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, 'ভোটের (West Bengal Election) আগে তৃণমূলের সব তথ্য হাতিয়ে নিতেই এই অভিযান।'

মুখ্যমন্ত্রীর অভিযোগ, "দলের সব ডেটা চুরি করে, আমার নামে মিথ্যে কেস বানিয়ে চক্রান্ত হচ্ছে।"  তাঁর কথায়, "তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, তাহলে আমি আটকানোর চেষ্টা করব না!"

শুক্রবার থেকেই রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, যাদবপুর ৮বি (Jadavpur 8B Bus Stand) বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শেষ হবে হাজরা মোড়ে (Hazra More)।


```