Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ওরা আছেই ভারতকে টার্গেট করার জন্য! দিল্লি কাণ্ডে জইশ-যোগ রয়েছে বলে নিশ্চিত ইতালির সাংবাদিক

মারিনো মনে করিয়ে দেন, পুলওয়ামার পর ভারতের বায়ুসেনার বালাকোট স্ট্রাইক, যেটাকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে ঢাকার চেষ্টা করেছিল, সেটি জইশকে বড় ধাক্কা দিয়েছিল।

ওরা আছেই ভারতকে টার্গেট করার জন্য! দিল্লি কাণ্ডে জইশ-যোগ রয়েছে বলে নিশ্চিত ইতালির সাংবাদিক

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 November 2025 10:58

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লা (New Delhi Red Fort) সংলগ্ন এলাকায় ১০ নভেম্বরের ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Blast) ভারতের নিরাপত্তা পরিমণ্ডলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ইতালির অনুসন্ধানমূলক সাংবাদিক (Italian Journalist) ফ্রান্সেসকা মারিনো (Francesca Marino) বিষয়টি নিয়ে বিশেষভাবে উদ্বেগ দেখিয়েছেন। তাঁর কথায়, এই হামলা মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পাকিস্তান ভিত্তিক (Pakistan) জইশ-ই-মহম্মদের (JeM) বহুদিনের সাজানো নকশারই অঙ্গ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে মারিনো বলেন, আত্মঘাতী হামলায় ব্যবহৃত TATP বিস্ফোরক - যা ইউরোপে ‘মাদার অফ স্যাটান’ (Mother of SATAN) নামে পরিচিত, তা জইশের 'প্রতিশোধ-নীতির' সঙ্গে হুবহু মিলে যায়। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে তিনি জানান, জঙ্গি গোষ্ঠী মূলত ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ (Babri Mosque) ধ্বংসবার্ষিকীর দিন হামলার পরিকল্পনা করেছিল এবং লক্ষ্যস্থল হতে পারত কোনও হিন্দু ধর্মীয় কেন্দ্র।

মারিনোর কথায়, ‘‘জইশ (JeM) আছে ভারতকে (India) নিশানা করার জন্যই। তারা হামলা না চালালে অর্থ ও অস্ত্রের জোগান কমে যায়।’’ তাঁর দাবি, জইশ বর্তমানে নতুন করে সংগঠন সাজাচ্ছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয়, মহিলা আত্মঘাতী দল গঠনে মাসুদ আজহারের (Masood Azhar) বোনরাও জড়িত। মারিনোর কথায়, এর থেকেই বোঝা যায়, জইশ কতটা নাছোড়বান্দা হয়ে উঠেছে।

বালাকোট থেকে দিল্লি - নকশার সূত্রপাত

মারিনো মনে করিয়ে দেন, পুলওয়ামার (Pulwama) পর ভারতের বায়ুসেনার বালাকোট স্ট্রাইক (Balakot Airstrike), যেটাকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে ঢাকার চেষ্টা করেছিল, সেটি জইশকে বড় ধাক্কা দিয়েছিল। তাঁর বইয়ে তিনি উল্লেখ করেছেন, তাঁর বিশ্বস্ত সূত্র রাতের অন্ধকারে ৩৫টি মৃতদেহ সরাতে দেখেছিলেন। পাকিস্তানের সেনা এলাকা ঘিরে ফেলে, মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং কয়েক ঘণ্টার মধ্যে ক্যাম্প খালি করা শুরু করে।

‘‘পাকিস্তান (Pakistan) বলে গিয়েছিল যে ভারত নাকি শুধু গাছ কেটেছে। কিন্তু যে ধরনের বোমা নিক্ষেপ হয়েছিল, তাতে গর্ত না থাকা স্বাভাবিক - এটাই ছিল আসল প্রমাণ,’’ মারিনোর মন্তব্য। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক নানা সংবাদমাধ্যম প্রমাণ ছাড়া পাকিস্তানের কথাই বিশ্বাস করেছে।

সাংবাদিকের মতে, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir) দেশের ইতিহাসে সবচেয়ে উগ্র সেনানায়ক, যার নেতৃত্বে সেনা-আইএসআই (ISI) এবং জঙ্গি সংগঠনগুলির যোগসূত্র আরও শক্তিশালী হয়েছে। এই প্রেক্ষিতেই তাঁর স্পষ্ট কথা - পাকিস্তানের সেনাবাহিনীর টিকে থাকার জন্য শত্রু দরকার। আর সেই শত্রুই ভারত। 


```