Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পরই কাশ্মীরে রাতভর অভিযান, গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি

জন্মু ও কাশ্মীরে রাতভর নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির।

স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পরই কাশ্মীরে রাতভর অভিযান, গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি

নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত এক জঙ্গি (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 17 June 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: রবিবারই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু নিয়ে বিশেষ সতর্ক বার্তা দেন শাহ। ঠিক কয়েক ঘণ্টার মধ্যে শুরু হয় 'সন্ত্রাস দমন' অভিযান। জম্মু ও কাশ্মীরে রাতভর নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির।

বান্দিপোরায় দু’জন জঙ্গি লুকিয়ে আছে বলে রবিবার বিকেলে খবর পান নিরাপত্তারক্ষীরা। পুলিশ সূত্রের খবর,  রাতে জঙ্গিদের ডেরায় পৌঁছনোর পরই শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা বাহিনীও গুলি ছুড়তে থাকে। তখনই এনকাউন্টারে এক জনের মৃত্যু হয়। তবে দ্বিতীয় জন নিখোঁজ। ওই এলাকায় তার খোঁজ চলছে।

কয়েকদিন বাদেই শুরু অমরনাথ যাত্রা। সবকিছু ঠিক থাকলে ফি-বারের মতো এবারও ২৯ জুন থেকে শুরু হতে পারে অমরনাথ যাত্রা। চলবে টানা ৫২ দিন অর্থাৎ ১৯ অগস্ট পর্যন্ত। এদিকে গত এক সপ্তাহে কাশ্মীরে পর পর চারবার জঙ্গি হামলা যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের নিরাপত্তা আধিকারিকদের যথাযথ পদক্ষেপের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বৈঠকে শাহ একটি বিষয় শীর্ষ আধিকারিকদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও মূল্যে জঙ্গিদের দমন করে তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রা সুনিশ্চিত করতে হবে।

হঠাৎ করে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির নেপথ্যে কী কী কারণ, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন শীর্ষ আধিকারিকরা। নিরাপত্তা জোরদার করতে আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়। আসন্ন অমরনাথ যাত্রাকে মাথায় রেখে সেই বৈঠক থেকে কাশ্মীরের জন্য ‘জিরো টেরর প্ল্যান’ তৈরি করতে নির্দেশ দিয়েছেন শাহ। 


```