Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, গুজরাতে দুই গাড়ির সংঘর্ষে মৃত্যু পাঁচ পড়ুয়া-সহ সাত জনের

পুলিশ সূত্রে খবর, দু’টি গাড়িই অত্যন্ত দ্রুত গতিতে আসছিল।

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, গুজরাতে দুই গাড়ির সংঘর্ষে মৃত্যু পাঁচ পড়ুয়া-সহ সাত জনের

পড়ুয়াদের গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে

শেষ আপডেট: 9 December 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! গুজরাতে মৃত্যু হল পাঁচ পড়ুয়া-সহ মোট সাত জনের। জুনাগড়ের ভান্দুরি এলাকার ঘটনা। সোমবার সাতসকালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। 

জানা গেছে, এদিন সকালে পাঁচ পড়ুয়া একটি গাড়িতে চেপে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। ভান্দুরি এলাকার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডিভাইডারে প্রথম ধাক্কা মারে। পরে অপর একটি গাড়িতে সজোরে আঘাত করে উল্টে যায় বলে খবর। ওই গাড়িতে ছিলেন দু’জন। 

পুলিশ সূত্রে খবর, দু’টি গাড়িই অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। কিন্তু পড়ুয়াদের গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারালে ঘটে যায় বড়সড় অঘটন। ঘটনাস্থলেই দুই গাড়ির মোট সাত জনের মৃত্যু হয় বলে খবর।

এদিন দুর্ঘটনার জেরে গাড়ি দুটিই দুমড়ে মুচড়ে গেছে। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি থেকেই সাত জনের মৃতদেহ বের করে। 

পুলিশ জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান তাড়াতাড়ি যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় পড়ুয়াদের গাড়িটি। তারপরই পাশের গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুই গাড়িতে থাকা মোট সাতজনের মৃত্যু হয়েছে। 

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। তবে মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।


```