Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মধ্যরাতে দিল্লির শিশু হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে সাত সদ্যোজাতের মৃত্যু 

শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায়।

মধ্যরাতে দিল্লির শিশু হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে সাত সদ্যোজাতের মৃত্যু 

দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড।

শেষ আপডেট: 26 May 2024 11:23

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলেই গুজরাতের গেমিংজোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। তারই মধ্যে এবার রাজধানী দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল সাত সদ্যোজাত শিশুর। জখম আরও  পাঁচজন। 

শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায়। হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এতটাই ভয়াবহ আকা্র নিয়েছিল যে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে নিয়ে আসা হয় দমকলের আটটি ইঞ্জিন। ততক্ষণে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে আগুন।

অগ্নিকাণ্ডকে ঘিরে মধ্যরাতে হাসপাতালের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পড়ে গিয়ে কয়েকজন জখম হয়েছেন বলেও খবর।

তবে কী কারণে অগ্নি সংযোগের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকল কর্তাদের অনুমান, শর্ট সার্কিট থেকেই শিশু হাসপাতালে অগ্নি সংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষর কোনও  প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। 

জানা গেছে, উদ্ধারের পর শনিবার রাতেই ৬ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এদিন সকালে আরও একটি সদ্যোজাতর মৃত্যুর ঘটনা ঘটেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।


```