Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি বিজেপি নেত্রীর, সপা বিধায়কের বিরুদ্ধে তদন্তে পুলিশ

বিধায়ক আজমি বলেছেন, আমি যা বলেছি, তা ঐতিহাসিকরাই বলে থাকেন।

ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি বিজেপি নেত্রীর, সপা বিধায়কের বিরুদ্ধে তদন্তে পুলিশ

ঔরঙ্গজেবের সমাধি

শেষ আপডেট: 4 March 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: ঔরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন বিজেপি নেত্রী নবনীত রানা। সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি ঔরঙ্গজেবের প্রশংসা করার একদিন পরেই তাঁর ওই মন্তব্যকে ঘিরে ব্যাপক জলঘোলা হতে শুরু করেছে মহারাষ্ট্রে। শিবসেনা এই ঘটনায় বিরাট আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, ঠানেতে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আবু আজমির বিরুদ্ধে তদন্তে নেমেছে। যদিও ঠানেতে লোকসভা সদস্য নরেশ এম হাসকের ওই অভিযোগকে মুম্বই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কারণ মুম্বইয়ের মেরিন ড্রাইভ থানায় আরও একটি অভিযোগ জমা পড়েছে। এত কিছুর মধ্যেও বিধায়ক আজমি বলেছেন, আমি যা বলেছি, তা ঐতিহাসিকরাই বলে থাকেন।

ঔরঙ্গজেব সম্পর্কে প্রশংসা করায় বিজেপি নেত্রী নবনীত রানা মঙ্গলবার বলেন, যে রাজ্যের বিধানসভায় বসার জন্য আপনি পাঁচবছরের জন্য নির্বাচিত হয়েছেন, ভুলে যাবেন না সেই রাজ্য একসময় শাসন করেছেন ছত্রপতি শিবাজি ও সম্ভাজি মহারাজ। আপনার মতো লোকের উচিত ছাবা সিনেমাটি দেখা। তাহলেই বুঝতে পারতেন ঔরঙ্গজেব কী ধরনের সম্রাট ছিলেন। মহারাষ্ট্র সরকারের কাছে আমার অনুরোধ, যেভাবে ঔরঙ্গাবাদের নাম বদল করে সম্ভাজি নগর করা হয়েছে, সেইভাবে ঔরঙ্গজেবের সমাধিকেও হটিয়ে দেওয়া উচিত। যারা ঔরঙ্গজেবকে ভালবাসেন, তাঁরা তাঁদের বাড়িতে নিয়ে ঔরঙ্গজেবের সমাধি সাজিয়ে রাখুন।

বিজেপির এমপি সুধাংশু ত্রিবেদী আবু আজমিকে একহাত নিয়ে বলেন, ঔরঙ্গজেব তাঁর সবকটা ভাইকে খুন করিয়েছিলেন এবং বাবাকে নজরবন্দি করেছিলেন। তাঁকে কীভাবে মহিমান্বিত করতে পারে কেউ! ত্রিবেদী আরও বলেন, ১৬৬৯ সালের ৬ এপ্রিল যে ব্যক্তি হিন্দু মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন, তাঁকে কীভাবে প্রশংসা করে কেউ! 

প্রসঙ্গত, সোমবার মহারাষ্ট্র সমাজবাদী পার্টির সভাপতি আবু আজমি বলেছিলেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব মোটেই নিষ্ঠুর প্রশাসক ছিলেন না। তিনি অনেক মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। অথচ, সেই ঔরঙ্গজেবকে নিয়ে ভুলভাল ইতিহাস, আজগুবি তথ্য দেখানো হচ্ছে। তাঁর এই মন্তব্যকে ঘিরে চরম বিতর্ক ঘনিয়ে ওঠে মারাঠা রাজনীতিতে। এর জবাবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজমির নিন্দা করে বলেন, তিনি যা বলেছেন তা অসত্য ও গ্রহণযোগ্য নয়।

এদিন আজমি তাঁর মন্তব্যে ক্ষমা চেয়ে নিয়েও বলেন, তিনি যা বলেছেন তা ঐতিহাসিকদের বক্তব্য। শিবাজি কিংবা সম্ভাজি মহারাজকে খাটো করার জন্য তিনি বলতে চাননি। তাঁর কথাকে ঘুরিয়ে হাজির করা হয়েছে। তাতেও আমার কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। আমি আমার কথাও ফিরিয়ে নিচ্ছি। উল্লেখ্য, ঔরঙ্গজেবকে মহান প্রশাসক বলে দাবি করে সপা বিধায়ক বলেন, ঔরঙ্গজেবের আমলে দেশের সীমান্ত আফগানিস্তান থেকে বর্মা (বর্তমানে মায়ানমার) পর্যন্ত বিস্তৃত ছিল। তাঁর আমলেই ভারতকে বিদেশের লোকজন 'সোনে কি চিড়িয়াঁ' (সোনার পাখি) বলে ডাকত। ঔরঙ্গজেবের আমলে দেশের গড় উৎপাদন ২৪ শতাংশ ছুঁয়েছিল। এই কারণেই ব্রিটিশরা ভারত দখল করতে এসেছিল।


```