Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

প্রিয়ঙ্কার নামে পোস্টারে ছয়লাপ রায়বেরিলি, লোকসভায় অভিষেক খাসতালুক থেকে, জল্পনা

রায়বেরিলি কি ইয়েহি পুকার...প্রিয়াঙ্কা গান্ধী আবকি বার...লিখে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্র নেতা বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন।

প্রিয়ঙ্কার নামে পোস্টারে ছয়লাপ রায়বেরিলি, লোকসভায় অভিষেক খাসতালুক থেকে, জল্পনা

শেষ আপডেট: 1 March 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো: শোনা যাচ্ছিল। গুঞ্জন এবার বাস্তব হতে চলেছে। পরিণত হতে চলেছে। সাক্ষী একাধিক পোস্টার। কংগ্রেসের দুর্গ রায়বেরেলি থেকে প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। মা সনিয়া গান্ধীর তৈরি করে যাওয়া বাগানের নরম সবুজ ঘাসে পা রাখতে চলেছেন প্রিয়ঙ্কা। স্বাধীনতার পর থেকে উত্তরপ্রদেশের রায়বেরিলি লোকসভা কেন্দ্রটি ভারতবাসীর কাছে অতি পরিচিত। এবার সেই 'নিরাপদ আসনে' দাঁড়িয়ে লোকসভা ভোটে হাতেখড়ি হবে প্রিয়ঙ্কার। এমনটা দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল। কিন্তু, এখন রায়বেরিলির আনাচেকানাচে প্রিয়ঙ্কার ছবিসহ তাঁকে প্রার্থী চেয়ে পোস্টার-ফ্লেক্স পড়ায় সেই জল্পনা আরও দৃঢ় হয়েছে।

রায়বেরিলি কি ইয়েহি পুকার...প্রিয়াঙ্কা গান্ধী আবকি বার...লিখে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্র নেতা বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছেন। রাজনীতি করেন না, স্থানীয় এমন অনেকেরই এই দাবিতে সায় আছে। যেমন জেলা আদালতের এক আইনজীবী শিব কুমার বললেন, কংগ্রেসের নিজের ঘর রায়বেরিলি। এই শহরের সঙ্গে নেহরু-গান্ধী পরিবারের ওতপ্রোত সম্পর্ক। এই পোস্টার তারই পরিণাম।

শহরের রাজনৈতিক বিশ্লেষক মাধব সিং বলেন, প্রিয়ঙ্কা গান্ধী এখান থেকে দাঁড়ালে জিতে যেতে পারেন। কারণ এখানকার মানুষ বরাবরই গান্ধী পরিবারের দিকে ঝুঁকে থাকেন। রাজ্য কংগ্রেস সভাপতি, যিনি বারাণসীতে ফের একবার মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন, সেই অজয় রাই বলেন, কংগ্রেসের সঙ্গে গান্ধী পরিবারের ঘনিষ্ঠতাই এই পোস্টারে ফুটে উঠেছে। দলের কর্মীদের আবেগ ঘিরে রয়েছে এই কেন্দ্রকে নিয়ে। যাতে গান্ধী পরিবারেরই কেউ এখান থেকে প্রার্থী হন। প্রিয়ঙ্কাজি রাজি থাকলে আমরা তৈরি। প্রসঙ্গত, সনিয়া গান্ধী সদ্য লোকসভার সদস্যপদ ছেড়ে রাজ্যসভায় চলে যাওয়ায় রায়বেরিলি কেন্দ্রটি আপাতত ফাঁকা রয়েছে। 

উল্লেখ্য, ১৯৫২ সাল থেকে এই কেন্দ্রটি কংগ্রেসের খাসজমিতে পরিণত হয়েছে। প্রথমে ফিরোজ গান্ধী (প্রিয়ঙ্কা গান্ধীর ঠাকুরদা), তারপর আরপি সিং এবং বৈজনাথ কুরিত, অবশেষে ইন্দিরা গান্ধী দুবার এখান থেকে জেতেন। শুধু ১৯৭৭ সালে জনতা পার্টির উত্থানে রাজনারায়ণ এই কেন্দ্রটি ছিনিয়ে নেন। তিন বছর পর আবার ইন্দিরা এই কেন্দ্র থেকে জেতেন। তাঁর পরেও অরুণ নেহরু দুবার, শীলা কৌল দুবার জেতেন। ১৯৯৬ এবং ৯৮ সালে বিজেপি জিতলেও ১৯৯৯ সালে ফের রাজীব ঘনিষ্ঠ সতীশ শর্মা রায়বেরিলির সাংসদ হন। ২০০৪ সাল থেকে এই কেন্দ্রের এমপি সনিয়া গান্ধী।

তাই রায়বেরিলি নিয়ে ১০ জনপথেরও একটি আবেগের জায়গা রয়েছে। যাওয়ার আগে সনিয়া এক আবেগঘন বার্তায় জানিয়ে দিয়েছিলেন, এই কেন্দ্র থেকে পরিবারেরই কাউকে দাঁড় করানো হতে পারে।


```