Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বাজেট অধিবেশনের শুরুতেই কংগ্রেস সহ বিরোধীদের 'বিদেশি চিঙ্গারি' খোঁচা মোদীর

প্রধানমন্ত্রী আরও বলেন, বেশ কিছু ঐতিহাসিক বিল এই বাজেট অধিবেশনে আলোচনায় উঠে আসবে।

বাজেট অধিবেশনের শুরুতেই কংগ্রেস সহ বিরোধীদের 'বিদেশি চিঙ্গারি' খোঁচা মোদীর

শুক্রবার সংসদ চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 31 January 2025 11:07

দ্য ওয়াল ব্যুরো: নাম না করে কংগ্রেস সহ বিরোধী জোটকে খোঁচা দিয়ে সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি সংসদের বাইরে প্রথামতো ভাষণে মোদী বলেন, গত ১০ বছরের মধ্যে এই প্রথম সংসদের অধিবেশনের আগে কোনও বিদেশি আগুনের স্ফূলিঙ্গ আগুন জ্বালাতে পারেনি। তিনি বলেন, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে অধিবেশনের একদিন বা দুদিন আগে বিদেশি আগুনের ফুলকি নেমে আসে। এবারেই তা হয়নি। বিদেশ থেকে এদেশে আগুন জ্বালানোর কোনও চেষ্টা হয়নি। ২০১৪ সাল থেকে দেখে আসছি, কিছু লোক সভায় বসেই গন্ডগোল পাকাতে। কিন্তু, এটাই প্রথমবার যেবার সেটা হতে পারছে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, বেশ কিছু ঐতিহাসিক বিল এই বাজেট অধিবেশনে আলোচনায় উঠে আসবে। আমরা নারী সশক্তিকরণের গৌরব অর্জন করতে চলেছি। আজকের দিনে যারা যুবসমাজ তাদের বয়স যখন ৪৫-৫০ বছর হবে, সেদিন তারা উন্নত ভারতের সুফল ভোগ করতে পারবে। তাঁর কথায়, দেশ আমাকে তৃতীয়বার দায়িত্ব তুলে দিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে, এই বাজেট এক নতুন বিশ্বাস গড়ে তুলবে যার উপর ভর করে দেশ ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করতে চলেছে।

সাংবাদিকদের সামনে মোদী বলেন, আমি মহালক্ষ্মীকে অবনত মস্তকে প্রণাম করি। আমরা যুগ যুগ ধরে লক্ষ্মীর পুজো করি এরকম কয়েকটি দিনের জন্যই। লক্ষ্মীদেবী আমাদের সাফল্য ও আকাঙ্ক্ষা পূরণ করেন। তিনিই সমৃদ্ধি প্রদান করেন। আমি লক্ষ্মীদেবীর কাছে দেশের সমস্ত গরিব ও মধ্যবিত্ত শ্রেণির হয়ে প্রার্থনা করছি যেন তাঁরা ভগবান লক্ষ্মীদেবী কৃপা ও আশীর্বাদ ধন্য হতে পারেন।


```