Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

পুণের পোর্শেকাণ্ডে জড়িত এক বিধায়কপুত্রও, ঘটনা আড়ালের চেষ্টা বাবার, অভিযোগ কংগ্রেসের

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং দুই উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিশের ইস্তফা দাবি করেছে কংগ্রেস

পুণের পোর্শেকাণ্ডে জড়িত এক বিধায়কপুত্রও, ঘটনা আড়ালের চেষ্টা বাবার, অভিযোগ কংগ্রেসের

দুর্ঘটনাগ্রস্ত পোর্শে গাড়ি।

শেষ আপডেট: 28 May 2024 18:42

দ্য ওয়াল ব্যুরো: পুণের পোর্শেকাণ্ডে শাসকদলের এক বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে মঙ্গলবার বলেন, এক বিধায়কের ছেলে এই ঘটনায় জড়িত এবং বিধায়ক স্বয়ং অপরাধ ঢাকার চেষ্টা করেছিলেন। যদিও কংগ্রেস সেই বিধায়ক কোন দলের তা ফাঁস করেনি। তবে এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং দুই উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিশের ইস্তফা দাবি করেছে কংগ্রেস।

কংগ্রেস নাম না জানালেও সূত্রে জানা গিয়েছে, অজিত পাওয়ার পন্থী বিধায়ক সুনীল টিঙ্গরে ইয়েরওয়াড়া থানায় গিয়েছিলেন। এদিকে, বেপরোয়া গতিতে পোর্শে গাড়ি চালিয়ে দুই তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারকে প্রাণে মারার ঘটনায় অভিযুক্ত তরুণের বাবা ও ঠাকুর্দাকে ৩১ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

তাঁদের বিরুদ্ধে দুর্ঘটনার কথা গোপন করা, ভয় দেখানো, সাক্ষ্যপ্রমাণ লোপাট, অপহরণ করে হুমকিসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কংগ্রেস সভাপতি পাটোলে এদিন অভিযোগ করেন, সরকারি হাসপাতালের ডাক্তারকে রক্তের নমুনা বদল করার জন্য ৩ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছে।

এই ঘটনার পিছনে শাসক জোটের হাত আছে বলেও অভিযোগ করেন পাটোলে। শাসক তিন দলের জোটের নেতাদের সঙ্গে রাজ্যের অন্ধকার দুনিয়ার লোকজনের যোগসাজশ রয়েছে। এই বলে পাটোলের অভিযোগ, এক বিধায়ক এবং তাঁর ছেলে জড়িত রয়েছেন। বিধায়কের ছেলে দুর্ঘটনার সময় ছিল এবং তার বাবা থানায় গিয়ে পুলিশকে প্রভাবিত করেছেন। শুধু তাই নয়, হাসপাতালের ফরেনসিক বিভাগকে ঘুষ দিয়ে রক্তের নমুনা বদল করা হয়।

বিজেপি অবশ্য এই অভিযোগের জবাবে বলেছে, বিরোধীদের সরকারকে আক্রমণ করার একটা ইস্যু প্রয়োজন। তাই ওরা এটাকে হাতিয়ার করেছে। রাজ্য বিজেপির মুখপাত্র আসিফ ভামলা এদিন বলেন, যদি ডাক্তাররা কোনও তথ্য লুকিয়ে থাকেন কিংবা কোনও ভুল কিছু হয়ে থাকে, তাহলে কাউকে রেয়াত করা হবে না। ডাক্তারদের লাইসেন্স বাতিল করা হতে পারে। সরকার তার কাজ করে চলেছে।


```