Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

এয়ার ইন্ডিয়ার বিমানে বসেই মৃত্যু যাত্রীর, লখনউ বিমানবন্দরে অবতরণের পর নজরে এল কর্মীদের

শুক্রবার সকালে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি ৮টা ১০ মিনিটে লখনউয়ের বিমানবন্দরে অবতরণ করে।

এয়ার ইন্ডিয়ার বিমানে বসেই মৃত্যু যাত্রীর, লখনউ বিমানবন্দরে অবতরণের পর নজরে এল কর্মীদের

ফাইল ছবি

শেষ আপডেট: 21 March 2025 21:18

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে (Flight) উদ্ধার হল মৃত যাত্রীর (Pasenger) দেহ। শুক্রবার সকালে লখনউয়ের (Lucknow) চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করলেই বিষয়টি নজরে আসে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়।

সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার AI2845 বিমানটি ৮টা ১০ মিনিটে লখনউয়ের বিমানবন্দরে অবতরণ করে। তারপরই বিমান কর্মীদের নজরে আসে পুরো বিষয়টি। পরে জানা যায়, মৃত যাত্রীর নাম আসিফুল্লাহ আনসারি।

অভিযোগ, এদিন বিমান অবতরণের পর অনান্য যাত্রীরা যখন একে একে নেমে যাচ্ছেন তখন নিজের আসনেই বসেছিলেন তিনি। প্রথমে বিষয়টি নজরে না এলেও অনেকক্ষণ ওই ব্যক্তি নামছেন না দেখে বিমান কর্মীরা খোঁজখবর নিতে গেলেই বিষয়টি নজরে আসে। বারবার যাত্রীকে ডাকাডাকি করলে তাঁর কোনও সাড়া মেলেনি।

এরপরই বিমানে উপস্থিত চিকিৎসকরা যাত্রীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। নিজের আসনে সিট বেল্ট পরেই বসে থাকতে দেখা গিয়েছে আসিফুল্লাহ নামে ওই যাত্রীকে। মনে করা হচ্ছে, মাঝ আকাশেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে ওই ব্যক্তির নাম ছাড়া বাকি কোনও তথ্য এখনও জানতে পারেননি এয়ার ইন্ডিয়ার কর্মীরা। 

যাত্রী মৃত্যুর অভিযোগে এর আগেও খবরের শিরোনামে উঠে আসে এয়ার ইন্ডিয়া। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ার না দেওয়ার কারণে মৃত্যু হয়েছিল এক ৮০ বছরের এক বৃদ্ধের। এরপর এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল।


```