Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

এনডিএ ২৯২, ইন্ডিয়া ২৩৪, বুধে ওয়াকফ সংশোধনী পাশ করাতে কেন ভয় পাচ্ছেন মোদী-শাহরা?

আগামীকাল বুধবার সংসদে ওয়াকফ বিল (Waqf bill) পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার।

এনডিএ ২৯২, ইন্ডিয়া ২৩৪, বুধে ওয়াকফ সংশোধনী পাশ করাতে কেন ভয় পাচ্ছেন মোদী-শাহরা?

শেষ আপডেট: 1 April 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল বুধবার সংসদে ওয়াকফ বিল (Waqf bill) পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় দলের সব সাংসদের (Lok Sabha MP) উপস্থিতি নিশ্চিত করতে বিজেপি মঙ্গলবার তিন লাইনের হুইপ (whip by BJP) জারি করেছে। তাতে দলের এমপি:দের বলা হয়েছে বুধবার গোটা দিন সংসদে হাজির থাকার প্রস্তুতি নিয়ে রাখতে। এনডিএ ২৯২, ইন্ডিয়া ২৩৪। লোকসভায় এই শক্তি সংখ্যা নিয়েও শাসক জোট শরিকদের মধ্যে ওয়াকফ (সংশোধনী) বিল পাশ করাতে আতঙ্কের প্রহর গুনছে বিজেপি। 

বিরোধীরাও ওয়াকফ বিল আটকাতে মরিয়া। ইন্ডিয়া জোটের (INDIA) দলগুলির নেতারা সন্ধ্যায় বৈঠকে বসেছেন। বুধবার সংসদের ভিতরে নিজেদের মধ্যে বোঝাপড়া ঝালিয়ে নিতে বৈঠক ডাকা হয়েছে। সমাজবাদী পার্টিও দলের এমপিদের হুইপ জারি করে জানিয়ে দিয়েছে, কোনওভাবেই লোকসভা ত্যাগ করা চলবে না বুধবার। দুপুর ১২টা নাগাদ আলোচনা শুরু হয়ে ৮ ঘণ্টা চলবে। প্রয়োজনে রাত পর্যন্তও গড়াতে পারে বিতর্ক। তারপর মন্ত্রী কিরেন রিজিজু বিল ভোটাভুটির জন্য পেশ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই বিলের বিপক্ষে বলে নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে। 

বিরোধীদের অভিযোগ, ওয়াকফ সংশোধনী বিল অসাংবিধানিক (unconstitutional) । এতে মুসলিম (Muslim) সমাজের ক্ষমতা খর্ব করে সরকারের নাক গলানোর ব্যবস্থা করা হয়েছে। বিলটি নিয়ে এনডিএ (NDA) শরিকদের মধে তীব্র মতবিরোধ আছে। প্রধান দুই শরিক দল অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি (TDP) এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (JDU) বিলটি সমর্থনের আশ্বাস দিলেও লোক জনশক্তি এবং আপনা দলের মতো ছোট শরিকের আপত্তি আছে। লোক জনশক্তির নেতা চিরাগ পাশোয়ান মঙ্গলবারও জানিয়েছেন, ওয়াকফ বিল নিয়ে তাঁদের আপত্তি আছে।

কেন্দ্র বিলটি পেশ করার পর সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছিল। সেখানে তীব্র মতবিরোধ হয় বিলের বিভিন্ন ধারা, উপধারা নিয়ে। তীব্র আপত্তি করে তৃণমূল কংগ্রেস। সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল গোলমাল হয় কমিটির চেয়ারম্যান সহ বিজেপি সদস্যদের।

বিজেপি অবশ্য নাছোড়। শুধু মন্ত্রী, সাংসদেরাই নন, দলের একাধিক মুখ্যমন্ত্রী বিলের সমর্থনে মুখ খুলেছেন। মঙ্গলবার ফের ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের নিশনা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) । তিনি বলেন, ওয়াকফ বোর্ড এমনকী মুসলিমদের কল্যাণেও কোনও কার্যকর ভূমিকা নিয়ে পারেনি। ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা হয়েছে। বিজেপি সরকার মুসলিম সমাজের স্বার্থে ওয়াকফ সংক্রান্ত আইনকে সময়োপযোগী করছে। দুর্ভাগ্যের হল বিরোধীরা আর পাঁচটা ক্ষেত্রের মতো এই ব্যাপারেও বিরোধিতার জন্য বিরোধিতা করছে।


```