Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বান্দ্রার রাস্তায় এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা! ভোটের কারণেই কি গুলি?

এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে বান্দ্রার রাস্তায় ছুটে এল পর পর বুলেট। তিনটি গুলি লাগে প্রাক্তন কংগ্রেস নেতার শরীরে।

বান্দ্রার রাস্তায় এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা! ভোটের কারণেই কি গুলি?

বাবা সিদ্দিকি।

শেষ আপডেট: 12 October 2024 23:30

দ্য ওয়াল ব্যুরো: এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে বান্দ্রার রাস্তায় ছুটে এল পর পর বুলেট। সূত্রের দাবি, তিনটি গুলি লাগে প্রাক্তন কংগ্রেস নেতার শরীরে। মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তিনবারের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে।

কংগ্রেসের প্রবীণ এই নেতা গত ফেব্রুয়ারিতে দল বদলে এনসিপি নেতা অজিত পওয়ার এর দলে নাম লেখান। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার আগে এই খুনের ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে জিশানের অফিস রয়েছে। এদিন সেই অফিস থেকে বাইরে এসে গাড়়িতে চাপার সময় বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গুলি কাণ্ডের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কোনও ব্যবসায়িক কারণ রয়েছে,  তা স্পষ্ট নয়। অসমর্থিত সূত্রের খবর, গুলি কাণ্ডে ইতিমধ্যে তিনজনকে আটক করেছে মুম্বই পুলিশ। ধৃতদের জেরা করে এ ব্য়াপারে বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সামনেই বিধানসভা ভোট। ফলে খুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বাবা সিদ্দিকি। বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়কও ছিলেন তিনি। অতীতে খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রীও ছিলেন। বর্তমানে তাঁর ছেলে জিসান বান্দ্রা পূর্বের বিধায়ক। গত ফেব্রুয়ারিতে দল বদলে এনসিপিতে যোগ দিয়েছিলেন। 


```