Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

টানা প্রধানমন্ত্রিত্বে ইন্দিরার রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে মোদী, নেহরুকে ছুঁতে পারবেন কি?

মোদীর চলতি মেয়াদ সরকারিভাবে শেষ হবে ২০২৯-এর মে মাসে, পূর্ণ হবে পনেরো বছর। নেহরুর রেকর্ড ছুঁতে হলে তাঁকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে আসতে হবে। 

টানা প্রধানমন্ত্রিত্বে ইন্দিরার রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে মোদী, নেহরুকে ছুঁতে পারবেন কি?

শেষ আপডেট: 25 July 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: ২৫ জুলাই, শুক্রবার নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) জন্য এক গুরুত্বপূর্ণ দিন। প্রধানমন্ত্রী হিসাবে একটানা দায়িত্বপালন শুক্রবার ৪০৭৮তম দিন তাঁর। এর আগে ইন্দিরা গান্ধী (Late Prime Minister Indira Gandhi) টানা ৪০৭৭ দিন প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম স্থানটি তাঁর পিতা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (First Prime Minister Late Jawaharlal Nehru) দখলে। ১৬ বছর ২৮৬ দিন টানা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা কন্যা ইন্দিরার রেকর্ড শুক্রবার ছাপিয়ে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী। ৭৪ বছর বয়সি নরেন্দ্র মোদী কি প্রথম প্রধানমন্ত্রীর রেকর্ড ছাপিয়ে যেতে পারবেন?

ইন্দিরা গান্ধী দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম দফায় ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭-এর ২৪ মার্চ পর্যন্ত একটানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু কন্যা। সেই দফায় টানা মোট ৪ হাজার ৭৭ দিন প্রধানমন্ত্রীর কুর্সি তাঁর দখলে ছিল। ওই পর্বে জাতীয় রাজনীতি ছিল উত্তপ্ত। সরকার প্রধান ও দলীয় সভাপতি পদ নিয়ে কংগ্রেসের  অভ্যন্তরে প্রবীণ ব্রিগেডের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করেন। এই পর্বেই ‘গরিবি হটাও’ কর্মসূচি ঘোষণা, ব্যাঙ্ক, বিমা কোম্পানির জাতীয়করণের পাশাপাশি ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের সুবাদে ইন্দিরা হয়ে উঠেছিলেন জনপ্রিয় নেত্রী। সেই তিনিই জরুরি অবস্থা জারি করে রাতারাতি ভিলেন বনে যান। ক্ষমতাচ্যুত হন ১৯৭৭-এর নির্বাচনে।

দ্বিতীয় দফায় ১৯৮০-র ১৪ জানুয়ারি থেকে ১৯৮৪-এর ৩১ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৪-র ৩১ অক্টোবর তাঁর মৃত্যদিনও বটে। ওইদিন নিজের সরকারি বাড়িতে দেহরক্ষীদের গুলিতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী।

প্রথম প্রধানমন্ত্রী জওহললাল নেহরু ওই পদে ছিলেন ১৯৪৭-এর ১৫ অগস্ট থেকে ১৯৬৪-র ২৭ মে। পদে থাকাকালে মারা যান তিনি। ১৯৬৪-র ২৭ মে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন নেহরু।

প্রধানমন্ত্রী নেহরুর দীর্ঘ ইনিংস কি নরেন্দ্র মোদী ভাঙতে পারবেন? মোদীর চলতি মেয়াদ সরকারিভাবে শেষ হবে ২০২৯-এর মে মাসে। তখন প্রধানমন্ত্রী পদে তাঁর মেয়াদ পনেরো বছর পূর্ণ হবে। নেহরুর রেকর্ড ছুঁতে হলে তাঁকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে আসতে হবে। সেই সুযোগ তিনি পাবেন কি না, এখনই তা বলা মুশকিল। চলতি বছরের সেপ্টেম্বরে মোদীর বয়স ৭৫ হবে। বিজেপি-আরএসএস-এ অলিখিত নিয়ম আছে ৭৫-এর পর গুরুত্বপূর্ণ পদে না থাকা। আরএসএস প্রধান মোহন ভাহগবও সেপ্টেম্বরে ৭৫-এ পা দেবেন। তিনি তারপর সরে যাবেন, এমন ইঙ্গিত দিয়েছেন। মোদী কোনও আভাস দেননি। এই সংক্রান্ত আলোচনায় অমিত শাহ মন্তব্য করেছেন, মোদীজি ২০২৯-এর লোকসভা ভোটেও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন।


```