Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অস্তিত্ব সংকটে দল, সদস্য ফি ২০০ থেকে ৫০ টাকা করে দিলেন মায়াবতী, বদল আনলেন জাত সমীকরণেও

ওয়াকিবহাল মহল বলছে অন্তত সাড়ে তিন দশক দেশে দলিত রাজনীতির মুখ মায়াবতীর রাজনৈতিক জীবনে এত বড় সংকট আসেনি।

অস্তিত্ব সংকটে দল, সদস্য ফি ২০০ থেকে ৫০ টাকা করে দিলেন মায়াবতী, বদল আনলেন জাত সমীকরণেও

মায়াবতী

শেষ আপডেট: 9 July 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় শূন্য তাঁর দল। রাজ্যসভায় সদস্য একমাত্র তিনি। যে রাজ্যকে ভিত্তি করে দলের উত্থান, সেই উত্তর প্রদেশে বিধানসভায় দলের বিধায়ক মাত্র একজন। অথচ ওই রাজ্যেই তিনি তিন-তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন।

ওয়াকিবহাল মহল বলছে অন্তত সাড়ে তিন দশক দেশে দলিত রাজনীতির মুখ মায়াবতীর রাজনৈতিক জীবনে এত বড় সংকট আসেনি। সেই সংকট আরও বাড়িয়ে তুলেছেন ভীম পার্টির চন্দ্রশেখর আজাদ। গো-বলয়ে দলিত রাজনীতির এই নয়া মুখ বেশ কয়েক বছর যাবত রাতের ঘুম কেড়েছেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমোর। 

৬৮ বছর বয়সি মায়াবতী নানা অসুখে ভুগছেন। মাঠে-ময়দানের রাজনীতিকে বলতে গেলে বিদায় দিয়েছেন বছর পাঁচ হল। তার উপর দুর্নীতির নানা অভিযোগের চাপ তো আছেই। ফলে দলীয় প্রধান হলেও মায়াবতীর বাড়ির বাইরে বের হন কদাচিৎ। 

এহেন মায়াবতী দলকে অস্তিত্ব সংকট থেকে রক্ষা করতে অভিনব পদক্ষেপ করেছেন। বহুজন সমাজ পার্টির সদস্য পদ পেতে এককালীন দুশো টাকা চাঁদা দিতে হত। সদস্য পদ বাড়াতে সেই অঙ্ক কমিয়ে পঞ্চাশ টাকা করে দিয়েছেন তিনি।

দলের তরফে যদিও বলা হচ্ছে চলমান অর্থনৈতিক সংকটের কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত। মানুষের হাতে নগদের অভাব। নানা কারণে আয় কমে গিয়েছে। দলের সব ইউনিটকে নেত্রীর নির্দেশ, নতুন সদস্য বাড়াও। বিশেষ করে দলিত, মুসলিম এবং অন্যান্য অনুন্নত শ্রেণির মধ্যে প্রভাব বাড়ানোর পরামর্শ দিয়েছেন মায়াবতী। 

বস্তুত, দলের জাত সমীকরণেও বড় ধরনের পরিবর্তন আনতে চলছেন দলিত নেত্রী। উত্তর প্রদেশের মতো জাত সংঘাতে দীর্ণ রাজ্যে ব্রাহ্মণ, দলিত অর্থাৎ তফসিলি এবং ওবিসি বা অন্যান্য অনুন্নত শ্রেণির মেলবন্ধন ঘটিয়ে গোটা দেশকে চমকে দিয়েছিলেন মায়াবতী। সেটা অবশ্য ২০০৭ -এর কথা। তখন থেকে টানা পাঁচ বছর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। দলের সাধারণ সম্পাদক করেছিলেন ব্রাহ্মণ সতীশ শর্মাকে। 

২০১২-র পর গঙ্গা-যমুনা-গোমতী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। প্রথমে বিজেপি, পরে সমাজবাদী পার্টি ও কংগ্রেস তাঁর দলিত ভোটে বড় থাবা বসিয়েছে। অন্যদিকে, ২০১২-তে ক্ষমতা হারানোর পরই দলিত নেত্রীর সঙ্গ ত্যাগ করে ব্রাহ্মণেরা। ঘুরে দাঁড়াতে এবার দলিত, ওবিসি এবং মুসলিদের নিয়ে নয়া ভোট ব্যাঙ্ক গড়তে চাইছেন তিনি।

এবার লোকসভা ভোটে অখিলেশ যাদবের পিডিএম বাজিমাত করেছে। পিছড়া, দলিত ও অল্পসংখ্যক বা মুসলিম ভোট একত্রিত করার পরিকল্পনা নেন অখিলেশ।

পাল্টা মায়াবতী গড়ছেন পিডিএম-পিছড়া, দলিত ও মুসলিম। বিগত কয়েকটি নির্বাচনের ফলে স্পষ্ট, মুসলিমরা বহুজন সমাজ পার্টি থেকে পুরোপুরি মুখ ফিরিয়েছে। এবার লোকসভা ভোটে উত্তর প্রদেশে ৩৫ জন মুসলিমকে প্রার্থী করেছিল বিএসপি। সকলেই তৃতীয় স্থান পেয়েছে। তাই মুসলিম মনে নতুন করে জায়গা পেতে চাইছেন দলিত নেত্রী।


```