Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

 স্বৈরাচারের মুখে থাপ্পড়! ১৭ মাস পরে জেল থেকে বেরিয়ে আর কী বললেন মণীশ সিসোদিয়া

দিল্লির বাতিল করা আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। শুক্রবার সকালে তাঁর জামিন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত।

 স্বৈরাচারের মুখে থাপ্পড়! ১৭ মাস পরে জেল থেকে বেরিয়ে আর কী বললেন মণীশ সিসোদিয়া

মণীশ সিসোদিয়া।

শেষ আপডেট: 9 August 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বাতিল করা আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। শুক্রবার সকালে তাঁর জামিন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত।

১৭ মাস পর জেলমুক্তির পর সন্ধেয় তিহার জেরে থেকে বেরিয়ে প্রথম সাক্ষাৎকারে দেশের সংবিধান প্রণেতা প্রয়াত বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে সিসোদিয়া বলেন, “সকালে আদালতে রায় জানার পর থেকে বাবাসাহেবের কাছে ঋণী বোধ করেছি। বাবাসাহেবের এই ঋণ কীভাবে শোধ করব বুঝতে পারছি না।” 

খানিক থেমে আবেগপূর্ণ কণ্ঠে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যোগ করেছেন, "সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই। সংবিধানের ক্ষমতা ব্যবহার করে স্বৈরাচারের মুখে থাপ্পড় মেরেছে।"

এদিন সিসোদিয়াকে সংংবর্ধনা জানাতে তিহার জেলের সামনে উপস্থিত ছিলেন আপ নেতা সঞ্জয় সিং, অতীশি এবং সৌরভ ভরদ্বাজ সহ আপের বহু কর্মী, সমর্থক। সিসোদিয়া বলেন, “আমি গত ১৭ মাস জেলে থাকলেও একা ছিলাম না। আমার সঙ্গে ছিলেন দিল্লির প্রতিটি মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীরা।”

দিল্লির বাতিল করা আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তার বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা এনেছিল ইডি। আপের তরফে প্রথম থেকেই অভিযোগ করা হয়েছিল, রাজনৈতিক কারণে এই গ্রেফতার। মামলার বিশেষ অগ্রগতি না হওয়ায় এভাবে আটকে রাখা বিচারের প্রতারণার নামান্তর, এই যুক্তিকে এদিন সিসোদিয়ার জামিন মঞ্জুর করেছে সুপ্রিমকোর্টের বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ। 

ওই একই মামলাতে গত ২০ জুন দিল্লির মখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এখন তিনি রয়েছেন তিহার জেলে। ২০ অগস্ট ফের মামলার শুনানি হওয়ার কথা। সিসোদিয়া আশাবাদী, শীঘ্রই কেজরিওয়ালেরও জেলমুক্তি ঘটবে।


```