Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

গাজিয়াবাদে আত্মঘাতী স্বামী, খবর পেয়ে দিল্লিতে রাস্তার লাইট পোস্টে গলায় দড়ি দিলেন স্ত্রী

দু'টি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গাজিয়াবাদ পুলিশ। কারও কাছেই কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কেবল শিবানীর শরীরে কিছু আঘাতের চিহ্ন আর গলায় ফাঁসের দাগ পাওয়া গিয়েছে। 

গাজিয়াবাদে আত্মঘাতী স্বামী, খবর পেয়ে দিল্লিতে রাস্তার লাইট পোস্টে গলায় দড়ি দিলেন স্ত্রী

মৃত দম্পতি

শেষ আপডেট: 11 January 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: সংসারে লেগেই থাকত অশান্তি। আর থাকতে না পেরে গাজিয়াবাদে আত্মঘাতী স্বামী। সেই খবর সহ্য করতে না পেরে দিল্লির রাস্তায় গলায় দড়ি দিলেন স্ত্রীও।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম প্রতাপ চৌহান (৩২) এবং শিবানী চৌহান (২৮)। বিয়ের পর থেকেই দু'জনের মধ্যে ঝামেলা লেগে থাকত। গাজিয়াবাদের লোনি বর্ডার এলাকায় থাকতেন দম্পতি। তাঁদের এক বছরের একটি সন্তানও রয়েছে। 

শুক্রবার সন্ধেবেলা স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান শিবানী। বলে যান, আর ফিরেন না তিনি। তার কিছু সময় পরই প্রতাপের কাকিমা মীরা বাড়িতে ঢুকে দেখেন, প্রতাপ গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।

কাকিমার চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন। খবর দেন পুলিশে। এরপরই স্বামীর আত্মঘাতী হওয়ার খবর জানাতে শিবানীকে ফোন করেন প্রতাপের কাকিমা। অনেকক্ষণ ফোন কেটে দিলেও শেষে ফোন ধরেন শিবানী। প্রতাপের আত্মহত্যার খবর শুনেই ফোন কেটে দেন।

ওই দিন রাতেই উত্তর দিল্লি যাওয়ার রাস্তায় একটি লাইট পোস্টে শিবানীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, স্বামীর আত্মহত্যার খবর পেয়েই তিনি নিজেকে শেষ করে দেন।

দু'টি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গাজিয়াবাদ পুলিশ। কারও কাছেই কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কেবল শিবানীর শরীরে কিছু আঘাতের চিহ্ন আর গলায় ফাঁসের দাগ পাওয়া গিয়েছে। 


```