Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নাবালিকাকে অপহরণ করে খুন, অভিযুক্তকে গুলি করে মারল কর্নাটক পুলিশ

রবিবার ৩৫ বছরের ওই যুবককে গ্রেফতার করতে কর্নাটকের হুবলি জেলায় অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত গত দু-তিন মাস ধরে সেখানেই থাকছিলেন। কখনও হোটেলে কখনও নির্মাণ ক্ষেত্রে কাজ করতেন তিনি।

নাবালিকাকে অপহরণ করে খুন, অভিযুক্তকে গুলি করে মারল কর্নাটক পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 April 2025 22:40

দ্য ওয়াল ব্যুরো: মাত্র পাঁচ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা ও খুন। (Murder) অভিযুক্তকে এনকাউন্টার (Encounter) করে মারল কর্নাটক পুলিশ (Karnataka Police)।

রবিবার ৩৫ বছরের ওই যুবককে গ্রেফতার করতে কর্নাটকের হুবলি জেলায় অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত গত দু-তিন মাস ধরে সেখানেই থাকছিলেন। কখনও হোটেলে কখনও নির্মাণ ক্ষেত্রে কাজ করতেন তিনি।

জানা গিয়েছে, ওই সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে পরপর দু'রাউন্ড গুলি ছোড়া হয়। জখম অবস্থায় অভিযুক্তকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হুবলির পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন, "বিহারের বাসিন্দা ওই যুবককে যাতে পালিয়ে না যায়, তাঁকে থামাতে প্রথমে শূন্যে গুলি চালানো হয়। তাতেও কোনও কাজ না হওয়ায় অভিযুক্তকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালানো হয়।"

তিনি আরও জানিয়েছেন, "জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ কমিশনারের কথায়, অভিযুক্তকে স্থানীয় থানার একটি দল জেরা করছিল। যুবক কোথায় থাকেন, পরিচয় কী ইত্যাদি। হঠাৎই উপস্থিত পুলিশকর্মীদের উপর চড়াও হয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিশুটিকে অপহরণ করে প্রথমে একটি অস্থায়ী ছাউনি দেওয়া জায়গায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু চিৎকারে এলাকাবাসীরা চলে আসায় ভয়ের চোটে শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করে এলাকা ছেড়ে পালিয়ে যান।


```