Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

হাত ধরে টানাটানি, হেনস্থা মেয়েকে, প্রতিবাদ করতে গিয়ে গরবার অনুষ্ঠানে মৃত্যু বাবার 

দুই যুবক প্রেমের ২৫ বছরের মেয়েকে ডান্ডিয়া এবং গরবা নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য জোরাজুরি করছিল। এছাড়া তাঁর মোবাইল নম্বরে চাইছিল তারা।

হাত ধরে টানাটানি, হেনস্থা মেয়েকে, প্রতিবাদ করতে গিয়ে গরবার অনুষ্ঠানে মৃত্যু বাবার 

শেষ আপডেট: 25 October 2023 12:22

দ্য ওয়াল ব্যুরো: বাবার চোখের সামনেই হেনস্থা করা হচ্ছিল মেয়েকে। জোর করে গরবা নাচের জন্য টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, ফোন নম্বর চাওয়া হচ্ছিল। এসব দেখে স্বাভাবিকভাবেই প্রতিবাদ করেছিলেন ৫২ বছরের প্রৌঢ়। সেই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, হাতাহাতি। সেই মারামারির জেরেই স্ত্রী ও মেয়ের সামনেই মৃত্যু হল বাবার। 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদাবাদে সোমবার রাতে। মৃতের নাম প্রেম মেহতা। তিনি সেক্টর ৮৭ এলাকার একটি আবাসনের বাসিন্দা। সোমবার রাতে আবাসনেরই বাসিন্দা ২ যুবকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন প্রেম। অভিযোগ, ওই দুই যুবক প্রেমের ২৫ বছরের মেয়েকে ডান্ডিয়া এবং গরবা নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য জোরাজুরি করছিল। এছাড়া তাঁর মোবাইল নম্বরে চাইছিল তারা। তাদের সঙ্গে নাচার জন্য তরুণীর হাত ধরে টানাটানি করা হচ্ছিল বলে অভিযোগ। 

সেই নিয়েই মেহতা পরিবারের সঙ্গে ওই দুই যুবকের কথা কাটাকাটি শুরু হয়। দুপক্ষই পরস্পরকে ধাক্কা মারতে শুরু করে। এক সময় প্রেমের কলার ধরে তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন উল্টো পক্ষের এক যুবক। পড়ে যাওয়ার পরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন প্রৌঢ়। চেষ্টা করা সত্ত্বেও জ্ঞান না ফেরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসকরা প্রেমকে মৃত বলে ঘোষণা করেন। 

এই ঘটনার পরেই প্রেম মেহতার পরিবারের তরফে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। নিগৃহীতা তরুণী ও তাঁর বাড়ির লোকজন জানিয়েছেন, ওই দুই যুবক হেনস্থা করছিলেন তাঁদের। তাতে বাধা দিতে যেতেই এমন ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের ময়নাতদন্ত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।


```