Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

কদিন পরই প্রজাতন্ত্র দিবস, শেষ পাঁচ বছরে কারা ছিলেন প্রধান অতিথি, দেখুন তালিকা

প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় এই দিনটি।

কদিন পরই প্রজাতন্ত্র দিবস, শেষ পাঁচ বছরে কারা ছিলেন প্রধান অতিথি, দেখুন তালিকা

শেষ আপডেট: 20 January 2024 15:19

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহখানেক পরই পালিত হবে দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এবার প্রধান অতিথি হিসেবে ভারতে আসার কথা রয়েছে ফরাসী প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাক্রোঁর। যদিও আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি ব্যস্ততার জন্য আসতে পারবেন না বলে আগেই জানিয়ে দেন। তারপরই চূড়ান্ত হন ফ্রান্সের প্রেসিডেন্ট। 

বছর বছর একাধিক তাবড় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় এই দিনটি। আসেন বিদেশি কোনও না কোনও রাষ্ট্রপ্রধান। এক ঝলকে দেখে নেওয়া যাক, শেষ পাঁচ বছরে কারা প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি হিসেবে দেশে এসেছেন। 

২০১৯ সাল - এই বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের জন্য তিনি ভারত ভ্রমণ করেন। 

২০২০ সাল - ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এই বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতে আমন্ত্রণ পেয়েছিলেন। এই রাষ্ট্রনেতাকে নিয়ে কম বিতর্ক ছিল না। তা এখনও বর্তমান। সম্প্রতি বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের সুপ্রিম কোর্ট, কংগ্রেস (সংসদ) এবং রাষ্ট্রপতি ভবনে ঢুকে তাণ্ডব চালায়। 

২০২১ এবং ২০২২ সাল - এই দুই বছর দেশে প্রজাতন্ত্র দিবসের উদযাপন সেইভাবে হয়নি। কারণ ছিল কোভিড। প্রাথমিকভাবে জানা গেছিল, ২০২১ সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে আসবেন। তবে সেই সফর বাতিল হয়। 

২০২৩ সাল - গত বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশে প্রধান অতিথি হয়ে হাজির হয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এলসিসি। প্রথমবারের জন্য ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন তিনি। 


```