Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

চিনের HMPV ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস দিচ্ছেন ভারতীয় বিশেষজ্ঞরা

আর পাঁচটা শ্বাসনালীর সংক্রমণকারী ভাইরাসের মতোই হল হিউম্যান মেটানিউমো ভাইরাস। 

চিনের HMPV ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস দিচ্ছেন ভারতীয় বিশেষজ্ঞরা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 January 2025 21:36

দ্য ওয়াল ব্যুরো: হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) নিয়ে এখন আতঙ্ক বাড়ছে ধীরে ধীরে। চিনে নাকি এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তাতে নাকি আক্রান্ত একাধিক। এই অবস্থায় ফের করোনাকাল মনে করে ভয় পাচ্ছেন ভারতীয়রা। তাহলে কি আবার সেই '২০২০'-র পরিস্থিতি তৈরি হবে? যদিও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানাচ্ছেন ভারতীয় বিশেষজ্ঞরা। 

ভারতের 'ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল'-র (এনসিডিসি) বিশেষজ্ঞরা বলছেন, সমস্ত ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যার হাত থেকে বাঁচতে সতর্ক থাকা দরকার। তাহলেই আর কোনও ভয় থাকবে না। আর এখনই এই নয়া ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বক্তব্য, আর পাঁচটা শ্বাসনালীর সংক্রমণকারী ভাইরাসের মতোই হল হিউম্যান মেটানিউমো ভাইরাস। 

বিশেষজ্ঞরা এও বলছেন, শীতকালে ঠান্ডা বেশি পড়লে অনেক সময়ই এমন ভাইরাসের প্রকোপ বাড়ে। তবে সেটা সামলাতে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল যথেষ্ট প্রস্তুত থাকে এবং রয়েছেও। তাই আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। 

ইতিমধ্যে জানা গেছে, সাধারণত ঠান্ডা লাগার মতোই উপসর্গ তৈরি করে এই ভাইরাস, ঠিক যেমন করত করোনা ভাইরাস। একদম সাধারণ উপসর্গ কাশি, জ্বর, নাকের সমস্যা, শ্বাসকষ্ট। তবে মারাত্মক আকার ধারণ করলে যে কোনও রোগীর ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। ভাইরাসের আক্রান্ত হওয়ার ৩ থেকে ৬ দিনের মধ্যেই তার উপসর্গ সামনে আসবে। 

গবেষকরা বলছেন, করোনার সময়ে যেভাবে মানুষ সতর্ক হয়েছিলেন, এবারও একই পথ অবলম্বন করতে হবে। সময় মতো অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, বাইরে বেরলে নোংরা হাত মুখে না দেওয়া, রোগীর থেকে দূরত্ব বজায় রাখার মতো কাজ করতে হবে। 


```