Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিশ্বের ২০টি সর্বোচ্চ দূষিত শহরের ১৩টি ভারতে, দেশের তালিকায় স্থান পঞ্চমে

সুইৎজারল্যান্ডের বায়ু দূষণ গবেষণা কোম্পানি আইকিউএয়ার-এর এই রিপোর্টে বিশ্বের সবথেকে দূষিত শহর হচ্ছে, অসমের বাইরিনহাট।

বিশ্বের ২০টি সর্বোচ্চ দূষিত শহরের ১৩টি ভারতে, দেশের তালিকায় স্থান পঞ্চমে

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 11 March 2025 12:04

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবথেকে দূষিত শহরের ২০টির মধ্যে ১৩টিই রয়েছে ভারতে। মঙ্গলবার প্রকাশিত দূষণ সংক্রান্ত এক আন্তর্জাতিক সমীক্ষায় এই চিত্রটিই ধরা পড়েছে। শুধু তাই নয়, বিশ্বের দূষণ জর্জরিত দেশগুলির মধ্যে পঞ্চম সারিতে ভারতের স্থান। দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২৪ শীর্ষক এই রিপোর্টে দেশের এই দূষণ সংক্রান্ত এই ভয়াবহ চিত্রটি ধরা পড়েছে। সুইৎজারল্যান্ডের বায়ু দূষণ গবেষণা কোম্পানি আইকিউএয়ার-এর এই রিপোর্টে বিশ্বের সবথেকে দূষিত শহর হচ্ছে, অসমের বাইরিনহাট।

এই সংস্থার সমীক্ষায় ধরা পড়েছে, বিশ্বের সবথেকে দূষিত রাজধানী শহর হচ্ছে দিল্লি। ২০২৩ সালে সবথেকে বায়ু দূষণে ভারাক্রান্ত দেশের মধ্যে তৃতীয় স্থানে, এবার স্থান পেয়েছে পঞ্চমে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতের দূষণ সূচক পিএম২.৫-এর ৭ শতাংশ খারাপ হয়েছে। পিএম২.৫ হল বায়ু দূষণ মাপার একটি সূচক। যার অর্থ বাতাসে মিশ্রিত কোনও ধূলিকণা বা রাসায়নিক কণা যা ২.৫ মাইক্রোমিটার অথবা তার থেকে কম। মাইক্রোমিটার হল একটি মিলিমিটারের ১০০০ ভাগের একভাগ।

এই সূচক অনুসারে প্রতি ঘন মিটারে ৫০.৬ মাইক্রোগ্রাম (২০২৪), এর আগে (২০২৩) যা ছিল প্রতি ঘন মিটারে ৫৪,৪ মাইক্রোগ্রাম। এই উন্নতি সত্ত্বেও বিশ্বের সবথেকে দূষিত ১০টি শহরের মধ্যে ৬টিই রয়েছে এদেশে। দিল্লিতে লাগাতারভাবে দূষণের মাত্রা সবথেকে বেশির দিকে রয়েছে। পিএম২.৫-এর বার্ষিক গড় হল প্রতি ঘন মিটারে ৯১.৬ মাইক্রোগ্রাম। ২০২৩ সালে যা ছিল ৯২.৭ মাইক্রোগ্রাম। দেশের যে ১৩টি শহর বিশ্বের ২০ সর্বোচ্চ দূষণের শহর বলে চিহ্নিত হয়েছে সেগুলি হল- অসমের বাইরিনহাট, দিল্লি, পাঞ্জাবের মুল্লানপুর, ফরিদাবাদ, লোনি, নয়াদিল্লি, গুরুগ্রাম, গঙ্গানগর, গ্রেটার নয়ডা, ভিওয়াডি, মুজফফরনগর, হনুমানগড় ও নয়ডা। আর দূষণের তালিকায় চাড, বাংলাদেশ, পাকিস্তান ও কঙ্গোর পরেই স্থান রয়েছে ভারতের।


```