Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

Pahalgam: পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ান, মুখ্যমন্ত্রীদের ফোন করে বললেন অমিত শাহ

'ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের খুঁজে খুঁজে করে তাড়ান,' শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে স্পষ্ট নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ।

Pahalgam: পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ান, মুখ্যমন্ত্রীদের ফোন করে বললেন অমিত শাহ

অমিত শাহ

শেষ আপডেট: 25 April 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: 'ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের খুঁজে খুঁজে করে তাড়ান,' শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে কেন্দ্র সরকারকে যে কোনও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধীরা।

বুধবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ও গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পহেলগামের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। 

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বইসরন উপত্যকায় লস্কর-ই-তোইবার একটি শাখা সংগঠনের জঙ্গিরা হঠাৎ গুলি চালায় নিরীহ পর্যটকদের উপর। 'মিনি সুইৎজারল্যান্ড' নামে খ্যাত সেই মনোরম অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও রয়েছেন, বাকি ২৫ জন ভারতের ১৪টি রাজ্যের বাসিন্দা।

সরকার ইতিমধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, ইন্দাস জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। সামরিক প্রতিক্রিয়াও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই সময় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ানোর কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ইতিমধ্যেই হামলায় জড়িত দুই লস্কর জঙ্গির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের দক্ষিণাংশে এই বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে যায় দু'টি বাড়ি। বিধ্বস্ত হওয়া বাড়িগুলোর মালিক আদিল হুসেন ঠোকার ও আসিফ শেখ। দু’জনেই সাম্প্রতিক পহেলগাম জঙ্গি হামলার মূল অভিযুক্ত বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, অতীতে এহেন হামলার ঘটনার তথা উরি ও পুলওয়ামা হামলার পর সার্জিকাল স্ট্রাইক ও বিমান হানার মাধ্যমে জবাব দিয়েছিল ভারত। এখন দেখার পহেলগামের ঘটনার প্রত্যুত্তরে কোন ঢঙে জবাব দেয় ভারত। 


```