Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নির্বাচনী বন্ডের মাধ্যমে 'তোলাবাজি'র অভিযোগ! নির্মলার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ আদালতের

শনিবার মামলার শুনানি চলাকালীন বেঙ্গালুরুর তিলক নগর থানার পুলিশকে নির্মলার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়।

নির্বাচনী বন্ডের মাধ্যমে 'তোলাবাজি'র অভিযোগ! নির্মলার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ আদালতের

নির্মলা সীতারমন

শেষ আপডেট: 28 September 2024 15:28

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী বন্ডের সাহায্যে রীতিমতো ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ বেঙ্গালুরুর বিশেষ আদালতের।

জনাধিকার সংঘর্ষ পরিষদের সহ সভাপতি আদর্শ আইয়ার বিশেষ আদালতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই এমন পদক্ষেপ। শনিবার মামলার শুনানি চলাকালীন বেঙ্গালুরুর তিলক নগর থানার পুলিশকে নির্মলার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়।

তবে শুধু নির্মলাই নন, গত এপ্রিল মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, কর্নাটকের বিজেপি নেতা নলীন কুমার কাটিল এবং বিওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধেও ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ।

নির্মলার বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ এবং ২০২২ সালে এক সংস্থা থেকে নির্বাচনী বণ্ডের নামে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছিলশুধু তাই নয়, একটি সংস্থাকে শুধুমাত্র মোটা অঙ্কের চাদা দেওয়ার জন্যই গঠন করা হয়। এক্ষেত্রে নির্মলা-সহ বিজেপির হেভিওয়েটদের নাম উঠে আসে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অভিযোগ, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচনী বণ্ডের সম্পর্ক কী? আদালত তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি দিয়েছে। এখন কি ওঁর পদত্যাগ করা উচিত নয়?’

নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ বলে বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ভোটে কালো টাকা আমদানি বন্ধের উদ্দেশে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কিন্তু বাস্তবে দেখা যায় অন্য রাজনৈতিক দল্গুলির থেকেও লাভের অঙ্ক সবচেয়ে বেশি ঘরে তুলেছে বিজেপি।  


```