Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

অরবিন্দ কেজরিওয়ালকে 'কিংপিন' চিহ্নিত করে কাল চার্জশিট দাখিল করতে পারে ইডি

ইডির এই পদক্ষেপের দিনই সুপ্রিম কোর্টে একই মামলায় মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের শুনানি আছে।

অরবিন্দ কেজরিওয়ালকে 'কিংপিন' চিহ্নিত করে কাল চার্জশিট দাখিল করতে পারে ইডি

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 May 2024 15:58

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আগামিকাল, শুক্রবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরকারি অর্থ তছরুপের অভিযোগে এই প্রথম মূল অভিযুক্ত হিসেবে কেজরিওয়ালের নাম আসতে পারে।

ইডির এই পদক্ষেপের দিনই সুপ্রিম কোর্টে একই মামলায় মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের শুনানি আছে। সূত্রে জানা গিয়েছে, আবগারি দুর্নীতিতে মূল চক্রান্তকারী এবং 'কিংপিন' বলে চার্জশিটে উল্লেখ করতে পারে তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রের দাবি, তদন্তে দেখা গিয়েছে, এই দুর্নীতিতে অর্থ বিনিময় ও ঘুষের সঙ্গে কোনও না কোনওভাবে কেজরিওয়াল যুক্ত। গত বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে বলেছেন, চার্জশিটসহ হাজির হওয়ার জন্য তৈরি থাকতে।

বিচারপতি খান্না বলেন, আমরা শুক্রবারই অন্তর্বর্তী জামিন নিয়ে রায় দেব। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে তোলা মামলাও একইসঙ্গে বিচার্য হবে। প্রসঙ্গত, কেজরিওয়ালকে ইডি গত ২১ মার্চ গ্রেফতার করেছিল। তিনি বর্তমানে তিহার জেলে জেল হেফাজতে রয়েছেন।

এই মামলা সম্পর্কে অবহিত বিশেষজ্ঞদের মতে, যদি চার্জশিটে অরবিন্দ কেজরিওয়ালের নাম কিংপিন হিসেবে উল্লেখ করা হয়, তাহলে অবধারিত আম আদমি পার্টিও অভিযুক্ত হিসেবে চিহ্নিত হতে পারে। কারণ আপের অধ্যক্ষ তিনিই। তাহলে এই প্রথম কোনও রাজনৈতিক দল সরকারি অর্থ তছরুপে অভিযুক্ত হবে।

আগামিকালই অরবিন্দর জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। ইডি চাইছে তার আগেই চার্জশিট দাখিল করে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে তাদের অকাট্য প্রমাণ আদালতের চোখের সামনে তুলে ধরতে। কারণ যেভাবেই হোক কেজরিওয়ালের জামিন ঠেকাতে মরিয়া ইডি।


```