Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা বাছাই ওয়ার্কিং কমিটিতে, কেন ভাবার সময় নিলেন কংগ্রেস নেতা?

সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রবীণ নেতা কেসি বেণুগোপাল

রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা বাছাই ওয়ার্কিং কমিটিতে, কেন ভাবার সময় নিলেন কংগ্রেস নেতা?

সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।

শেষ আপডেট: 8 June 2024 15:22

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস ওয়ার্কিং কমিটি শনিবার সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব পাশ করল। এদিন বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রবীণ নেতা কেসি বেণুগোপাল।

ওয়ার্কিং কমিটির বৈঠকের আগেই কংগ্রেসের নীতি রূপায়ক শীর্ষ নেতৃত্বের সকলেই রাহুল গান্ধীকে দলনেতা বাছাই করার পক্ষে রায় দেন। এমনকী বৈঠকের শুরুতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে পর্যন্ত তাঁর ভাষণের অনেকটা অংশ ব্যয় করেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর বন্দনায়। এই বৈঠকের পৌরোহিত্য করেছেন সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী, উপস্থিত রয়েছেন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, নবনির্বাচিত সাংসদ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীসহ বর্ধিত ওয়ার্কিং কমিটির সদস্যরা।

বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের শেষে রাজ্যসভা সদস্য কেসি বেণুগোপাল বলেন, ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার অনুরোধ জানায়। সংসদের ভিতরে সরকার বিরোধিতার প্রশ্নে তিনিই সেরা নেতা। কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতা ও তৃণমূলস্তরের কর্মীরা প্রকাশ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব চাইছেন সংসদের নিম্নকক্ষে। কিন্তু, খোদ রাহুল গান্ধী কি তৈরি এই দায়িত্ব নিতে?

সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী অলকা লাম্বা বলেন, সব সদস্যই দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে প্রস্তাব জমা দিয়েছেন। রাহুলজি যদিও এ বিষয়ে চিন্তাভাবনার জন্য সময় চেয়ে নিয়েছেন। যদিও আমরা সকলেই চাই লোকসভায় তিনিই বিরোধীদের নেতৃত্ব দিন। দলের প্রবীণ নেতা বীরাপ্পা মৈলির কথায়, রাহুলের দিকেই পাল্লা ভারী অধিকাংশ নেতার সমর্থন। তিনি বলেন, দেশের জনমত রাহুলের প্রতিই আছে। আজ হোক কিংবা কাল, রাহুল গান্ধীর নেতৃত্বই মানতে হবে।


```