Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আমরা বললাম মণিপুর, মোদী শুনলেন করিনা কাপুর, টিপ্পনি কংগ্রেসের

প্রধানমন্ত্রীকে একটিবারের জন্য পার্বত্য রাজ্যে গিয়ে পরিস্থিতি সামলানোর দাবি তুলে এসেছে কংগ্রেস।

আমরা বললাম মণিপুর, মোদী শুনলেন করিনা কাপুর, টিপ্পনি কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও করিনা কাপুর। ফাইল ছবি।

শেষ আপডেট: 12 December 2024 13:38

দ্য ওয়াল ব্যুরো: মণিপুর, না করিনা কাপুর! কী আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে? টিপ্পনি কংগ্রেসের। বৃহস্পতিবার দেশের প্রধান বিরোধী দল প্রায় এই ভাষাতেই মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে কটাক্ষ করল। কংগ্রেস নেতা পবন খেরা এদিন এক এক্সবার্তায় মাত্র দুটি বাক্যে প্রধানমন্ত্রী মোদীর বিবেক-বোধবুদ্ধিতে আঘাত করার চেষ্টা করেন। হিন্দিতে তিনি লিখেছেন, হাম তো বোলে থে মণিপুর/ উও সমঝা বৈঠে করিনা কাপুর। অর্থাৎ, কংগ্রেসের বক্তব্য, আমরা তো বলেছিলাম মণিপুর। আর উনি বুঝে বসলেন করিনা কাপুর।

প্রসঙ্গত, কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর অভিনীত ছবিগুলির একটি উৎসবের আয়োজন করেছে কাপুর পরিবার ও সরকারি-বেসরকারি কয়েকটি সংস্থা। সেই উপলক্ষে উৎসবে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার মোদীর সঙ্গে দেখা করেছিলেন করিনা, রণবীর, রণধীর কাপুর প্রমুখ পরিবারের বর্তমান প্রজন্ম। আগামী ১৩ ডিসেম্বর এই উৎসব শুরু হতে চলেছে।

আমন্ত্রণ জানাতে গিয়ে মোদীর সঙ্গে গ্রুপ ছবিও তোলে কাপুর পরিবার। এক ফ্রেমে ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর, করিশ্মা কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি, আদর জৈন, আরমান জৈন এবং নীতু কাপুর (সিং)। আদরের ছেলের জন্য করিনা ও তাঁর স্বামী সইফ আলি খান প্রধানমন্ত্রীর অটোগ্রাফও সংগ্রহ করেন ওই সাক্ষাতে। একটি ছবিতে দেখা গিয়েছে করিনার সন্তান তৈমুর ও জেহ্-র জন্য অটোগ্রাফ দিচ্ছেন মোদী।

আর তা নিয়েই কংগ্রেস আদাজল খেয়ে মোদীকে কটাক্ষ করতে ছাড়ছে না। মণিপুরে অশান্তি সৃষ্টির পর থেকে প্রধানমন্ত্রীকে একটিবারের জন্য পার্বত্য রাজ্যে গিয়ে পরিস্থিতি সামলানোর দাবি তুলে এসেছে কংগ্রেস। স্বয়ং রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সহ দলের তাবড় নেতৃত্ব মোদীকে মণিপুরের সাধারণ মানুষের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছে। খোদ রাহুল মণিপুর গিয়ে ঘরছাড়া মানুষের সঙ্গে কথা বলেন। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে পাঠানো ছাড়া মোদী এ পর্যন্ত সে রাজ্যে পা রাখেননি।

কিন্তু, সেলেব পরিবারের কিংবদন্তি অভিনেতার জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণী সাক্ষাতে পিছপা হননি প্রধানমন্ত্রী। তা নিয়েই কংগ্রেস নেতা চাঁচাছোলা ভাষায় মজা করে লিখেছেন, আমরা বললাম মণিপুর, আর উনি ভেবে বসলেন করিনা কাপুর।


```