Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

বর কর্তা মোদী, কনে কর্তা নবীন! ওড়িশায় বিজেপি-বিজেডির অভিনব বিয়ের আয়োজনে কংগ্রেস

শুধু তাই নয়, রীতিমতো বিয়ের কার্ডও  ছাপানো হয়। তাতে বর এবং বউয়ের জায়গায় যথাক্রমে বিজেপি এবং বিজেডির (নবীন পট্টনায়কের বিজু জনতা দল) নাম লেখা!

বর কর্তা মোদী, কনে কর্তা নবীন! ওড়িশায় বিজেপি-বিজেডির অভিনব বিয়ের আয়োজনে কংগ্রেস

শেষ আপডেট: 26 January 2024 14:40

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে এপ্রিলেই হতে পারে লোকসভা ভোট। এমন সম্ভাবনা ধরে ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। এই আবহে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অভিনব বিয়ের আয়োজন করল কংগ্রেস।

বৃহস্পতিবার ভুবনেশ্বরের ব্যস্ততম মাস্টার ক্যান্টিন স্কোয়ারে 'মক ম্যারেজ' এর এই অনুষ্ঠানে বরকর্তা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে কনের বাবা হিসাবে দেখানো হয়। শুধু তাই নয়, রীতিমতো বিয়ের কার্ডও  ছাপানো হয়। তাতে বর এবং বউয়ের জায়গায় যথাক্রমে বিজেপি এবং বিজেডির (নবীন পট্টনায়কের বিজু জনতা দল) নাম লেখা!

কংগ্রেসের এমন আয়োজনকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি এবং বিজেডি। তাঁদের অভিযোগ, নিজেদের অস্তিত্ব হারিয়ে কংগ্রেস এই সব ছলচাতুরি করছে।

যদিও ওড়িশা প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় কুমারের দাবি, "বিজেডি এবং বিজেপির আসল পরিচয় রাজ্যবাসীর কাছে তুলে ধরতেই এই আয়োজন।"

নিজের দাবির সপক্ষে অজয় কুমারের ব্যাখ্যা, "কৃষি আইন, বিমুদ্রাকরণ এবং জিএসটি বাস্তবায়নে কেন্দ্রে মোদী সরকারকে সমর্থন জানিয়েছিল নবীন পট্টনায়েকের বিজেডি। প্রতিদানে রাজ্যে বিজেডির একাধিক দুর্নীতি দেখেও চুপ করে রয়েছে বিজেপি। আসলে এরা রাজ্যে পরস্পরের বিরুদ্ধে লোক দেখানো বিরোধিতা করে আর দিল্লিতে গিয়ে লোধি গার্ডেনে হাত ধরে ঘুরে বেড়ায়!"

যদিও কংগ্রেসের আনা বোঝাপড়ার তত্ত্ব মানতে নারাজ বিজেপি এবং বিজেডি। বিজেপির মুখপাত্র বিরাঞ্চি ত্রিপাঠী কটাক্ষের সুরে বলেন, "কংগ্রেস নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য এমন নাটক করছে। এর ফলে মানুষ ওদের আরও প্রত্যাখ্যান করবে।"

বিজেডি নেতা ভূপিন্দর সিং বলেন, "এই ধরনের ছলচাতুরির কারণে মানুষ কংগ্রেসকে মেনে নেবে না।"   একই সঙ্গে তাঁর দাবি, "বিজেপি অভিযোগ করে যে বিজেডি এবং কংগ্রেস একসাথে আছে। আবার কংগ্রেস অভিযোগ করছে যে বিজেডি এবং বিজেপি একসাথে রয়েছে। এর অর্থ, আমাদের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সঠিক পথেই রয়েছেন।"


```