Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রাজনীতি থেকে অবসরের জল্পনার মধ্যেই ফের বিএসপির সভাপতি মায়াবতী

বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী মঙ্গলবার নিজেই ঘোষণা করেছেন, তিনিই ফের দলের সর্ব ভারতীয় সভাপতি পদে থাকছেন। 

রাজনীতি থেকে অবসরের জল্পনার মধ্যেই ফের বিএসপির সভাপতি মায়াবতী

শেষ আপডেট: 27 August 2024 17:19

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে থেকে জল্পনা ছিল রাজনীতি থেকে এবার অবসর নিতে চলেছেন দলীত নেত্রী মায়াবতী। বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী মঙ্গলবার নিজেই ঘোষণা করেছেন, তিনিই ফের দলের সর্ব ভারতীয় সভাপতি পদে থাকছেন। 

উত্তর প্রদেশের তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী মঙ্গলবার আরও ঘোষণা করেছেন, দলকে নতুন করে সাজাতে চান তিনি। 

মাস কয়েক আগেই নিজের ভাইপোকে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক পদে বসিয়েছেন তিনি। ফলে বিএসপি-তে পরিবারতন্ত্রই আরও জোরদার হল। 

ফের দলের শীর্ষ পদে বসলেও   বিগত পাঁচ-সাত বছর যাবত মায়াবতী সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন। তাঁর নিষ্ক্রিয়তা কতটা শারীরিক অসুস্থতা, আর কতটা বিজেপির সঙ্গে বোঝাপড়ার কারণে, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় আছে। শীর্ষ নেত্রীর নিষ্ক্রিয়তার ফলে বিএসপির জমি হারানোর নজির স্পষ্ট নির্বাচনী ফলাফলে। 

মায়াবতীর নিষ্ক্রিয়তার সুযোগে জমি ফিরে পাচ্ছে সমাজবাদী পার্টি। রাজ্যে বিধানসভার ১০ আসনে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ বড় চাল দিয়েছেন মায়াবতীকে নিয়েই। বিজেপির এক বিধায়ক মায়াবতী দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ নেত্রী বলে আক্রমণ করেছেন। অখিলেশ ঘোষণা করেছেন, মায়াবতীকে অবমাননার প্রতিবাদে তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা করবেন। উওর প্রদেশের রাজনীতিতে মায়াবতী ও অখিলেশ বুয়া ভাতিজা অর্থাৎ পিসি ভাইপো হিসাবে পরিচিত। অনেকেই মনে করছেন বিধানসভার উপ নির্বাচনে বিএসপির সমর্থন পেতেই এই কৌশল নিয়েছেন অখিলেশ।


```