Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

তফসিলিদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বুধবার ভারত বনধ, অচল হতে পারে অনেক রাজ্য

সুপ্রিম কোর্টের রায় নিয়ে কেন্দ্র বা রাজ্য কোন সরকারই এখনও পর্যন্ত পদক্ষেপ করেনি।

তফসিলিদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বুধবার ভারত বনধ, অচল হতে পারে অনেক রাজ্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 August 2024 08:33

দ্য ওয়াল ব্যুরো: তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের বিরুদ্ধে বুধবার ভারত বনধের ডাক দিয়েছে ওই সব সম্প্রদাযের একাধিক সংগঠন। সরকারি সূত্রের খবর বেলা বাড়লে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, এবং তেলেঙ্গানায় বনধে জনজীবন বিপর্যস্ত হতে পারে। রেল ও রাস্তা অবরোধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। 

সুপ্রিম কোর্টের রায় নিয়ে কেন্দ্র বা রাজ্য কোন সরকারই এখনও পর্যন্ত পদক্ষেপ করেনি। বরং প্রথম সারির সব দল রায়ের বিরোধিতা করেছে। তপশিলি ও ওবিসিদের সংগঠনগুলি চাইছে সরকার শীর্ষ আদালতে গিয়ে রায় খারিজের ব্যবস্থা করুক। অথবা সংসদে বিল এনে সেটি বাতিল করে দিক। 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ গত মাসে এক ঐতিহাসিক রায়ের বলেছে, তফসিলিদের সংরক্ষণ নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। সরকারকে শীর্ষ আদালত বলেছে, এই সম্প্রদায়গুলির মধ্যে যারা ক্রিমি লেয়ার অর্থাৎ আর্থিকভাবে অগ্রবর্তী অংশ তাদেরকে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া হোক। পরিবর্তে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা অংশকে সংরক্ষণের বাড়তি সুবিধা প্রদান করুক সরকার। 

প্রসঙ্গত ওবিসি সংরক্ষণে একটি আর্থিক মানদণ্ড আছে। অর্থাৎ পারিবারিক আয় নির্ধারিত অঙ্কের বেশি হলে সংরক্ষণের সুবিধা পাওয়া যায় না। কিন্তু তফসিলিদের ক্ষেত্রে সংরক্ষণের কথা বলা আছে সংবিধানে। সেখানে কোন আর্থিক মানদণ্ডের উল্লেখ নেই। সুপ্রিম কোর্ট আর্থিক মানদণ্ড বলবৎ করার রায় দিয়েছে। তার বিরুদ্ধেই একাধিক সংগঠন বুধবার ভারত বনধের ডাক দেয়। কমবেশি সব রাজনৈতিক দলই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বনধকে সমর্থন করছে।


```