Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

দিল্লি হাতছাড়া হতে পাঞ্জাবে আপে বিদ্রোহের শঙ্কা, মুখ্যমন্ত্রী মানকে দিল্লিতে ডাকলেন কেজরি

দিল্লিতে বিপর্যয়ের পরই পাঞ্জাবে আপ সরকারে বিদ্রোহের আঁচ পাওয়া গিয়েছিল। আশ্চর্যের হল বিদ্রোহীদের পিছনে মুখ্যমন্ত্রী ভগবত মানের প্রশ্রয় রয়েছে বলে জানা যাচ্ছে।

দিল্লি হাতছাড়া হতে পাঞ্জাবে আপে বিদ্রোহের শঙ্কা, মুখ্যমন্ত্রী মানকে দিল্লিতে ডাকলেন কেজরি

কেজরিওয়াল ও ভগবন্ত মান

শেষ আপডেট: 11 February 2025 08:34

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে সরকার হাতছাড়া হয়েছে। লজ্জার হার হয়েছে আম আদমি পার্টির। তার জেরে পাঞ্জাবে আপ সরকারে বিদ্রোহের আঁচ পাচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কালক্ষেপ না করে মঙ্গলবারই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সব মন্ত্রী ও বিধায়কদের দিল্লিতে তলব করেছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে বিপর্যয়ের পরই পাঞ্জাবে আপ সরকারে বিদ্রোহের আঁচ পাওয়া গিয়েছিল। আশ্চর্যের হল বিদ্রোহীদের পিছনে মুখ্যমন্ত্রী ভগবত মানের প্রশ্রয় রয়েছে বলে জানা যাচ্ছে। কেজরিওয়ালের স্নেহের পাত্র মান গুরুর প্রতি রুষ্ট বলে দলের একাধিক সুত্র থেকে জানা যাচ্ছে।

রাজনৈতিক মহলের খবর, মান এখন দিল্লির আম আদমি পার্টির সঙ্গে তাঁর ফারাক তুলে ধরতে ব্যস্ত। এমনীতে পাঞ্জাবে বিজেপি তেমন শক্তিশালী নয়। সেখানে অপারেশন লোটাসের সম্ভাবনা তুলনায় অনেক কম। কিন্তু আপের ঘরে আগে থেকেই অশান্তি চলছে। দিল্লিতে দলের বিপর্যের পর অশান্তি থামাতে মুখ্যমন্ত্রী মান স্বয়ং কেজরিওয়ালের সঙ্গে দূরত্ব তৈরি করছে বলে আপের শীর্ষ নেতৃত্বের কাছে খবর।

কেজিওয়ালও বসে নেই। দিল্লির ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মঙ্গলবার পাঞ্জাবের গোটা আপ পরিবারকে রাজধানীতে তলব করেছেন। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়কদের মুখ থেকে শুনবেন তাঁদের বক্তব্য। শোনা যাচ্ছে, বেশ কয়েকজন আপ বিধায়ক মুখ্যমন্ত্রী মানের কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট। দিল্লিতে হারের পর গদি বাঁচাতে মান তাঁদের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে কেজরির সঙ্গে দূরত্ব তৈরির কৌশল নিয়েছেন।

আপের একটি সুত্রের খবর, কেজরিওয়াল আপাতত পাঞ্জাবের রাজনীতিতে বেশি সময় দেবেন। এমনকী লুধিয়ানার শূন্য আসন থেকে জিতে পাঞ্জাবের বিধায়ক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিধায়ক হয়ে পাঞ্জাব সরকারের বিশেষ উপদেষ্টা হতে পারেন তিনি। আপের অন্দরের খবর, দিল্লিতে বিপর্যয়ের জেরে কেজরিওয়াল দলের নিজের গদি রক্ষা নিয়েও চিন্তিত। আপের পাঞ্জাব ইউনিটকে সময় দেওয়ার সেটাও একটি কারণ।


```