Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মোদীকে পাল্টা ত্রিশূল আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের, জমল তরজা

মোদীর ভাষণের কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কটাক্ষের পাল্টা তির মারলেন কেজরি।

মোদীকে পাল্টা ত্রিশূল আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের, জমল তরজা

আপের আহ্বায়ক বলেন, দিল্লিতে কোনও বিপর্যয় নেমে আসেনি।

শেষ আপডেট: 3 January 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের ত্রিশূল জবাব দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লি বিধানসভা ভোটের প্রচারের ঘড়িতে দম দিয়ে মোদী আম আদমি পার্টির সরকারকে দুর্নীতিগ্রস্ত এবং আপদা (বিপর্যয়) বলে নামকরণ করে দেন। মোদীর ভাষণের কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কটাক্ষের পাল্টা তির মারলেন কেজরি।

আপের আহ্বায়ক বলেন, দিল্লিতে কোনও বিপর্যয় নেমে আসেনি। বিপর্যয় ও দুরবস্থা বিজেপির মধ্যেই রয়েছে। প্রথমটি হল, বিজেপির সামনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করার মতো খুঁজে পায়নি তারা। ওদের দ্বিতীয় সমস্যা হল, বিজেপির বলার মতো কিছু নেই। তৃতীয়ত, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কোনও কর্মসূচি ও দিশা নেই।

অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও দলের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এদিন বলেন, প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথা মানায় না। গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার দিল্লির অর্ধেকটা জুড়ে রয়েছে, আর আমরা রয়েছি বাকি অর্ধেকটায়। আমরা শহরের নিকাশি ব্যবস্থা, জল সরবরাহ, বিদ্যুৎ ক্ষেত্রে উন্নতি করেছি। আমরা জানতে চাই, দিল্লির জন্য কেন্দ্র কী করেছে? ব্যবসায়ীরা এখানে তোলাবাজির ফোন পান। এবং দিনের আলোয় খুনখারাবি হয়ে চলেছে। এর জন্য বিজেপির কেন্দ্রীয় সরকার দায়ী, দাবি সৌরভ ভরদ্বাজের।

সৌরভ আরও বলেছেন, দিল্লির শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে আমার হাসি পাচ্ছে। বহু দূর দূর থেকে মানুষ দিল্লির স্কুল দেখতে আসেন। প্রধানমন্ত্রী আসুন দেখে যান দিল্লি সরকারি স্কুলগুলি। ওনার একটি বিরাট মঞ্চ থেকে এ ধরনের কথা বলাটা দুর্ভাগ্যজনক।


```