Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সৌমিত্রকে খোঁচা অভিষেকের, ধুন্ধুমার লোকসভায়

বুধবার লোকসভায় বাজেট বিতর্ক চলাকালীন ধুন্ধুমার বেঁধে গেল।

সৌমিত্রকে খোঁচা অভিষেকের, ধুন্ধুমার লোকসভায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র খাঁ

শেষ আপডেট: 24 July 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: বুধবার লোকসভায় বাজেট বিতর্ক চলাকালীন ধুন্ধুমার বেঁধে গেল।

মঙ্গলবার লোকসভায় সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার থেকে সেই বাজেটের উপর বিতর্ক শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে এদিন বাজেট বিতর্কে অংশ নেন দলের ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন ট্রেজারি বেঞ্চের দিক থেকে বার বার বাধা দেওয়া হচ্ছিল। এমন সময়ে অভিষেক বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীর প্রতি ‘বঞ্চনা’ করা হয়েছে। এর পরই সৌমিত্রর দিকে উদ্দেশ করে অভিষেক বলেন, ঠিক যেমন মাননীয় সাংসদ তাঁর স্ত্রীকে বঞ্চিত করেছেন। 

সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল খাঁ এখন তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদের সদস্য। লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা আসনে সৌমিত্রর বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। 

এদিন অভিষেক এই খোঁচা দিতেই সৌমিত্র সহ বিজেপি সাংসদদের কয়েকজন ওয়েলে নেমে পড়েন। তাঁরা অভিষেকের কথায় আপত্তি জানান। এই সময়ে স্পিকারের আসনে বসেছিলেন, সাংসদ দিলীপ সাইকিয়া। তিনি বলেন, অভিষেকের এই মন্তব্য লোকসভার রেকর্ড থেকে বাদ যাবে। সৌমিত্রকেও তাঁর আসনে ফিরে যেতে বলেন পীঠাসীন স্পিকার। 

এরই মধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা সভায় পৌঁছে যান। অভিষেক তাঁকে উদ্দেশ করে বলেন, আপনি সভার স্পিকার। আপনি বলছেন, সংসদের যিনি সদস্য নন তাঁর সম্পর্কে সংসদে কিছু বলা যাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই সভার সদস্য নন। কেন তাঁর নাম করা হচ্ছিল এখানে। সুতরাং আপনি আগে ওঁদের ক্ষমা চাইতে বলুন। তার পর আমার বক্তৃতা শুরু করব। 

স্পিকার ওম বিড়লা সব শুনে অভিষেককে বলেন, আপনি স্পিকারকে নির্দেশ দিতে পারেন না। উনি যে কথা বলেছেন, তাও রেকর্ড থেকে বাদ দিচ্ছি। আপনার কিছু বলার থাকলে বলুন, নাহলে বক্তৃতা শেষ হয়ে গেলে বসে পড়ুন। অভিষেক কথা না বাড়িয়ে এর পর তাঁর বক্তৃতা ফের শুরু করেন।


```