Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অরবিন্দ কেজরিওয়ালকে খুনের চক্রান্ত চলছে, আপের অভিযোগের কী জবাব দিল বিজেপি?

দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে খতম করার গভীর চক্রান্ত চলছে।

অরবিন্দ কেজরিওয়ালকে খুনের চক্রান্ত চলছে, আপের অভিযোগের কী জবাব দিল বিজেপি?

পদযাত্রা কর্মসূচিতে অরবিন্দ কেজরিওয়াল।

শেষ আপডেট: 26 October 2024 16:05

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খতমের চক্রান্ত করছে বিজেপি। অভিযোগ তুলল আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রিত্বের পদ ছাড়ার পর থেকে আম আদমির জীবনযাত্রা পালন করছেন অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীর বিকাশপুরীতে পদযাত্রা প্রচারে কেজরিও উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

তারপরেই শনিবার দলের তরফে এক সাংবাদিক সম্মেলন করে বলা হয়, দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে খতম করার গভীর চক্রান্ত চলছে। আপ নেতৃত্ব এ ব্যাপারে বিজেপির দিকে আঙুল তুলেছে। ওই ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে করে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর যদি কিছু হয়ে যায় তার জন্য বিজেপি দায়ী থাকবে।

আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছিল কেজরির উপর। এই কুকর্মে পুলিশের সহযোগিতা প্রমাণ করে যে কেজরিওয়ালকে খুনের গভীর চক্রান্ত করছে বিজেপি। তাঁর জীবনের শত্রু হয়ে গিয়েছে বিজেপি। সঞ্জয়ের দাবি, এই হামলায় ভয় পাওয়ার লোক নন কেজরিওয়াল। তিনি পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাবেন।

আপের আরও অভিযোগ, হামলার পরেও পুলিশ তদন্তে গা করছে না। ফলে বোঝাই যাচ্ছে পুলিশ কাদের বাঁচিয়ে চলছে। যদি পুলিশই নিরপেক্ষ থাকত, তাহলে এই ঘটনা ঘটতই না। যারা হামলা চালিয়েছিল, আমাদের কাছে খবর আছে তারা সকলেই বিজেপির যুব মোর্চার লোকজন, বলেন সঞ্জয় সিং।
আপের অভিযোগ সত্ত্বেও কেন থানায় অভিযোগ দায়ের করা হয়নি, এই প্রশ্নের জবাবে আপ নেতা বলেন, এটা পুলিশের দায়িত্ব তদন্ত করে দেখার। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে এবং তদন্ত শুরু করতে পারে। দলের নেতৃবৃন্দ বর্তমানে এ ব্যাপারে আইনি পরামর্শ নিচ্ছেন বলে তিনি জানান।

আপের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি। অন্যান্য বিরোধী দলের ভাষাতেই বিজেপির পাল্টা জবাব হল, কেজরি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়রা তাঁকে বিক্ষোভ দেখিয়েছেন মাত্র। এছাড়াও ওই এলাকায় নোংরা জল আসছে কলে, তাই মানুষ এমনিতেই ক্ষুব্ধ ছিলেন।


```