
মহারাষ্ট্রের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে আগুন
শেষ আপডেট: 24 January 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। সরকারি সুত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। বহু কর্মচারী আহত বলে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তলব করেছে কারখানা কর্তৃপক্ষ।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুরের কাছে এই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫ কিমি দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জেলাশাসক সঞ্জয় কোটলে জানিয়েছেন, বিস্ফোরণে কারখানার একটি ছাদ ধসে পড়ে। সেখান থেকে ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জেসিবি এনে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ চলছে।
এখনও পর্যন্ত বিস্ফোরণে কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আপাতত আহত কর্মচারীদের উদ্ধারের কাজ চলছে। নিহত আটজনই কারখানার কর্মচারী।
পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। কর্মচারীদের ত্রুটি নাকি, নাশকতার কারণে বিস্ফোরণ, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বেলা ১১ টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে গিয়েছে।